অক্ষর পটেলের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ার স্ট্র্যাটেজি জানালেন দীপক হুডা

Deepak Hooda
Deepak Hooda. ( Photo Source: Sony Sports )

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন দীপক হুডা। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অক্ষর পটেলও। আর সেই পার্টনারসিপটাই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা অনেকটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তাদের ৬৮ রানের পার্টনারশিপটাই ভারতীয় দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে সাহায্য করেছিল। একইসঙ্গে ভারতীয় দলকে জয়ের রাস্তাতে এগোতেই সাহায্য করেছিল তাদের পার্টনারশিপটা। ম্যাচ শেষে সেই পার্টনারশিপ  নিয়েই মুখ খুলেছেন দীপক হুডা।

যে সময়  মাঠে এসেছিলেন দীপক হুডা। একের পর এক উইকেট খুইয়ে ভারতীয় দলের ওপর চাপটা যে ক্পমশই বাড়চিল তা বলার অপেক্ষা রাখে না। সেই মুহূর্তে ২ থেকে ৩টি বড় শট নেওয়ার ভাবনাই নাকি তাদের মাথায় ছিল। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে মোমেন্টাম ধরে রাখাটাই ছিল এই ক্রিকেটারের প্রধান লক্ষ্য। আর সেজন্যই যে ২ থেকে ৩ টে বড় শট তাদের প্রয়োজন তা বলতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩ বলে ৪১ রানের ইনংস খেলেছিলেন দীপক হুডা

মাত্র ৪৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ভারতীয় দল বেশ চাপে পড়ে গিয়েছিল সেই সময়। টপ অর্ডার থেকে মিডল অর্ডারের ব্যাটাররা এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছিল শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে। শুভমন গিল, সূর্যকুমার যাদব থেকে সঞ্জু স্যামসন। তিন তারকা ক্রিকেটারের মধ্যে কেউই এদিন দশ রানের গন্ডী টপকাতে পারেননি। হার্দিক পান্ডিয়াও যে খুব একটা বড়সড় রান করতে পেরেছিলেন তা নয়। সেই জায়গা থেকেই হাল ধরেছিলেন দীপক হুডা। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অক্ষর পটেলও।

এই প্রসঙ্গেই ম্যাচ শেষে দীপক হুডা জানিয়েছেন, “যে পজিশনে আমি ব্যাটিং করি, সেই জায়গাতেই ব্যাটিং করার কঠোর প্রস্তুতি সেরেছি আমি। এদিন মোমেন্টাম ফিরে  পেতে আমরা একটাই আলোচনা বারবার করছিলাম যে২ থেকে ৩টে বড় শটের প্রয়োজন রয়েছে আমাদের। প্রতিটি ম্যাচেই নিজের অবদান রাখতে আমি মরিয়া হয়ে রয়েছি। আমি  ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছি। সেখানেই স্পিনারদের বিরু্দ্ধে কেমনভাবে আক্রমণ করা যায় সেটারই প্রস্তুতি নিয়েছি”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন দীপক হিুডা। তাঁর ইনিংস জুড়ে ছিল সুধুই চার ও ছয়ের বন্যা। দীপক হুডার অপরাজিত ৪১ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৪টি ছয় ও ১টি চার দিয়ে। সেইসঙ্গে ২০ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অক্ষর পটেলও।

close whatsapp