স্যামসনের শট নির্বাচন দেখে অখুশি প্রাক্তনরা
প্রথম টি-২০তে ৫ রান করে আউট হন স্যামসন
আপডেট করা - Jan 4, 2023 2:59 pm

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের প্রতিভাবান উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের খারাপ পারফর্ম্যান্স দেখে হতাশার কথা জানিয়েছেন ভারতীয় কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাস্কার।
২০২৪-এ টি-২০ বিশ্বকাপের দিকে নজর রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটি নতুন টি-২০ দল তৈরী করার চেষ্টায় রয়েছে এবং স্যামসন সেই পরিকল্পনার একটি অংশ। তবে কেরালার ক্রিকেটার প্রথম টি-২০তে সুযোগ নিতে ব্যর্থ হয়েছে ছয় বলে পাঁচ রান করে আউট হওয়ায়। শ্রীলঙ্কার অফ-স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার একটি ডেলিভারি তাঁর ব্যাটের টপ এজে লাগে এবং সপ্তম ওভারে ক্যাচ আউট হয়ে যান স্যামসন। সেই ওভারেই ডিপ মিড-উইকেটে ক্যাচ আউট হওয়ার সুযোগ দিলেও, সেই ক্ষেত্রে স্যামসন ভাগ্যবান ছিলেন।
“এবং এবারে, টপ এজে লেগে শর্ট থার্ড ম্যানের দিকে গেল বল। সে এত ভালো একজন খেলোয়াড়। সঞ্জু স্যামসনের অনেক প্রতিভা আছে কিন্তু তার শট নির্বাচন মাঝে মাঝে হতাশ করে। এবং এটি আরও একটি উপলক্ষ ছিল যেখানে সে হতাশ করল,” সুনীল গাভাস্কার সম্প্রচারক চ্যানেলে মন্তব্য করেছেন।
এদিকে প্রাক্তন ভারতের ওপেনার গৌতম গম্ভীর বলেছেন যে তিন চান স্যামসন তাঁর সুযোগগুলিকে কাজে লাগাক। ম্যাচের পর সম্প্রচারকারীর লাইভ শো চলাকালীন গম্ভীর বলেছেন, “আমরা সবাই তার প্রতিভা সম্পর্কে কথা বলি তবে তাকে এই সুযোগগুলিকে কাজে লাগাতে হবে।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কষ্টার্জিত জয় ভারতের
২০২৩-এ ভারতের প্রথম সিরিজে, ভারতীয় দল মঙ্গলবার (৩ জানুয়ারি) শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০তে দুই রানের একটি সংকীর্ণ জয় অর্জন করেছে। দীপক হুডার ২৩ বলে ৪১* রানের সৌজন্যে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল ১৬২/৫-এর একটি সম্মানজনক স্কোর খাড়া করেছিল। একশোর কম স্কোরে পাঁচ উইকেট হারানোর পরে দীপক ও অক্ষর প্যাটেল মিলে ভারতের ইনিংসকে উদ্ধার করেন।
অভিষেক হওয়া শিবম মাভি চার উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সেরা ছিলেন। উমরান মালিক ও হর্ষল প্যাটেল দুটি করে উইকেট নেন। তবে এই জয় পেয়ে মেন ইন ব্লু সন্তুষ্ট হতে পারবে না কারণ পিচে সহায়তা থাকলেও ভারতীয় স্পিনাররা উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন। প্রধান ব্যাটারদের আউট করে দেওয়ার পরেও ম্যাচ জেতার জন্য ভারতকে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।