শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টিতে বিশ্রাম পেতে পারেন রোহিত ও বিরাট, ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা
আপডেট করা - Jan 1, 2023 2:27 pm

সদ্য শেষ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। মাঝে কয়েক দিনের বিরতি। এরপরই ভারতীয় দল ঘরের মাঠে নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে নামতে চলেছে। ঘরের মাঠে এবার ভারতীয় দলের সামনে ঠাসা ক্রীড়াসূচী। সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। আগামী ৩ জানুয়ারী শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রখম ম্যাচে নামবে ভারত। সেই সিরিজেই শোনাযাচ্ছে রোহিত শর্মার পাশাপাশি নাকি বিরাট কোহলিও অনুপস্থিত থাকতে চলেছেন।
একইসঙ্গে আবার এই সিরিজেই ভারতীয় দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজাও। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকাসীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে নামতে পারলেও শেষরক্ষা করতে পারেননি তিনি। তৃতীয় ম্যাচেই আপ নামতে নামতে পারেননি রোহিত শর্মা। একইসঙ্গে টেস্ট ক্রিকেট থেকেও ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বে সামলেছিলেন লোকেশ রাহুল।
হাঁটুর চোটের জন্য দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা
যদিও টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন বিরাট কোহরলি। কিনিতু শোনাযাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে নাকি টি টোয়েন্টি সিরিজ খেলবেন না তিনিও। বিসিসিআইয়ের তরফে সরকারীভাবে অবশ্য এখনই সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু টি টোয়েন্টি সিরিজের সময় নাকি বিরতির নেওয়ারই আবেদন েকরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অর্থাত্ এই দুই তারকা ক্রিকেটারদের ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামচতে চলেছে ভারতীয় দল।
যদিও একদিনের সিরিজেই অবশ্য রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতীয় দলে ফিরবেন। সামনেই রয়েছে বিশ্বকাপ। সেই দিকেই য়ে এথন ভারতীয় দলের প্রধান নজর তা বলার অপেক্ষা রাখে না। এই বছরই ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। টি টোয়েন্টি এবং একদিনের ফর্ম্যাটে সেঞ্চুরী দেখেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যদিও টেস্টে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সফল হতে পারেননি তিনি। তবে এই টেস্ট সিরিজে নিজের ফর্ম দেখাতে ব্যর্থই হয়েছেন বিরাট কোহলি।
তবে এসবের মাঝে একটা অবশ্য স্বস্তির খবর েরয়েছে ভারতীয় শিবিরে। শোনাযাচ্ছে এখন নাকি অনেকটাই সুস্থ েহয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টি টোয়েবন্টি সিরিজেই নাকি ভারকতীয় দলে ফিরতে পারেন তিনি। এশিয়া কাপ চলার মাঝেই হাঁটুর চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা অল রাউন্ডার। টি টোয়েবন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। তবে এখন নাকি রবীন্দ্র জাদেজা অনেকটাই সুস্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে জাদেজা ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।