এই মরসুমে টেস্টে উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ রানের মালিক ঋষভ পন্থ
আপডেট করা - Dec 23, 2022 3:23 pm

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে শুধু খাদের কিনারা থেকে টেনে তোলাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে ঢাকাতে নয়া রেকর্ডও গড়লেন ঋষভ পন্থ। ২০২২ সালে টেস্ট ক্রিকেটে উইকেটকিপার ব্যাটার হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন নিউ জিল্যান্ডের উইকেটকিপার টম ব্লান্ডেলকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনই এই রেকর্ড গড়লেন তিনি। প্রথম টেস্টে না পারলেও দ্বিতীয় টেস্টেই বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানও পেলেন তিনি। সেইসঙ্গেই ঋষভ পন্থের মাথায় নতুন মুকুট।
প্রথম টেস্টে অবশ্য অর্ধশতরান হাতছাড়া হয়েছিল ঋষভ পন্থের। এদিন আর কোনও ভুল হয়নি এই তরুণ ক্রিকেটারের। এদিন বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি থেকে শুভমন গিল এবং লোকেশ রাহুলরা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। সেখান থেকে প্রথমে বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়েছিলেন ঋষভ পন্থ। যদিও শেষপর্যন্ত তা করতে পারেননি তিনি। ২৪ রানেই বিরাট কোহলি সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেখান থেকেই শ্রেয়স আইয়ারকে নিয়ে পার্টনারশিপ গড়ার কাজ শুরু করেছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই এসেছে সাফল্য।
বাংলাদেশের বিরুদ্ধে ১০৪ বলে ৯৩ রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্থ
এই মরসুমে টেস্ট ক্রিকেটে অসাধারণ ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। এই মরসুমেই টেস্টে রয়েছঠে তাঁর সেঞ্চুরী। এদিন বাংলাগেশের বিরুদ্ধেও সেঞ্চুরী করতে পারতেন ঋষভ পন্থ। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। শেষপর্যন্ত ৯৩ রানেই থামতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। ১০৪ বলে ৯৩ রানে এদিন সাজঘরে ফেরেন ঋষভ পন্থ। তবে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
এই মরসুমে ১২টি টেস্টে ৫৯৭ রান করে এখনও পর্যন্ত উইকেটকিপার ব্যাটার হিসাবে সর্বোচ্চ রানের মালিক ছিলেন টম ব্লান্ডেল। এদিন বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করার সঙ্গেই সেই রেকর্ড ভেঙে দিলেন েই তরুণ ক্রিকেটারঋষভ পন্থ। টম ব্লান্ডেলের এই মরপসুমে ১২টি ম্যাচে একটি সেঞ্চুরীর সঙ্গে রয়েছে পাঁচি অর্ধশতরান। এদিন অবশ্য নিউ জিল্যান্ডের উইকেটকিপার ব্যাটারের সেই রেকর্ডই ভেঙে দিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ।
এদিন বাংলাদেশের বিরুদ্ধে তিনি এবং শ্রেয়স আইয়ার মিলে সর্বোচ্চ রানের পার্টনারশিপও গড়েছেন। আর তাতেই হতবাক হয়েছেন সকলে। একদিন থেকে টি টোয়েন্টিতে ঋষভ প্নথ বড় রান করতে না পারলেও, টেস্টের মঞ্চে কিন্তু তিনি যথেষ্ট সফল হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই ৯৩ রান করেছেন তিনি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও টেস্টে সর্বোচ্চ রানের মালিক ঋষভ পন্থ।