৬ফুট ২ইঞ্চির আল্লাহ মহম্মদ ঘজানফরের দিকেই নজর সুরেশ রায়নার
আপডেট করা - Dec 23, 2022 2:19 pm

২০২২ মরসুমের আইপিএলের আগেই আয়োজিত হয়েছিল এবার মেগা নিলামের আসর। দুই দিন ধরে আয়োজিত হয়েছিল সেই আইপিএলের মেগা নিলাম। আইপিএল শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগেই। এবার ফের আইপিএলের নতুন নিলাম। তবে মিনি নিলাম হবে এবার কোচিতে। শুক্রবার আক কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। সেখানেই যে বেশ কিছু চমংক অপেক্ষা করছে আইপিএলের ম়্চে তা বলার অপেক্ষা রাখে না। তবে সুরেশ রায়না কিন্তু তাকিয়ে রয়েছেন এবার তরুণ আগানিস্তান ক্রিকেটারের দিকে।
এখানে দেখো: IPL Auction 2023 Live Updates
এবারের আইপিএলের নিলামে সর্ব কণিষ্ঠ ক্রিকেটার হিসাবে নাম নথিভুক্ত করেছেন আল্লাহ মহম্মদ ঘাজানফর। মাত্র ১৫ বছর বয়সেই এবারের আইপিএলের নিলামে এসেছেন েই তরুণ ক্রিকেটার। আফগানিস্তানের হয়ে জুনিয়র ক্রিকেটে বেশ বাল পারফরম্যান্সদেখিয়েছিলেন েই তরুণ ক্রিকেটার। এবার াইপিমএলকেই নিজের পাখির চোখ করেছেন তিনি। সেই ১৫ বর্ষীয় তরুণ আফগান অফ স্পিনারকে এবারের আইপিএলে দেখার জন্যই মুখিয়ে রয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
আইপিঅলের নিলামের ইতিহাসে সর্বকণিষ্ঠ ক্রিকেটার আল্লাহ মহম্মদ ঘজানফার
অফ স্পিনের পাশাপাশি আল্লাহ মহম্মদ ঘাজানফরের পারফরম্যান্সের পাশাপাশি তাঁপ উচ্চতাও কিন্তু বেশ নজর কেড়েছে সকলের। ৬ ফুট ২ ই়ঞ্চি উচ্চতা রয়েছে এই তরুণ ক্রিকেটারের। আর সেটাই যেন সবচেয়ে বেশী নজর কেড়েছে সুরেশ রায়নার। সেজন্যই এদিনের আইপিএলে তাঁর দিকে বিশেষ নজর রয়েছেন প্রাক্তন চেন্নাই সুপার কিংস তারকা ক্রিকেটারের। যদিও আল্লাহ মহম্মদ ঘজানফর অন্য কোনও দল পাবে কিনা সেটাই এখন দেখার।
তাঁর প্রসঙ্গে এদিন সুরেশ রায়না জানিয়েছেন, “এদিন সবচেয়ে বেশী নজর থাকবে আফগানিস্তানের আল্লাহ মহম্মদ ঘনজাফরের দিকে। তাঁর উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এমন উচ্চতার সঙ্গে তিনি একজন ভাল অফ স্পিনারও। আইপিএলের মঞ্চে আফগানিস্তান থেকে বহু তারকা ক্রিকেটাররা উঠে আসছেন”।
এবারের আইপিএলের মিনি নিলামে রয়েছেন একাধিক তারকা ক্রিকেটারদের নাম। ২০২৩ আইপিএল শুরু হওয়ার আগে বেশ কিছু ক্রিকেটারদেরই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরা। একইসঙ্গে অবাছাই ক্রিকেটারদের দিকেও নজর েরয়েছে সকলের। ৪০৫ ক্রিকেটারদের নিয়ে যে এবারের আইপিএলের মিনি নিলামও যতেষ্ট মজমাট েহয়ে উঠতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
বিদেশী ক্রিকেটার হিসাবেও নজর রয়েছে স্যাম কারান, বেন স্টোকসদের মতো তারকা ক্রিকেটারদের দিকে। এই দুই ক্রিকেটারদের নিয়ে যে লড়াইটা হাড্ডহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না।