ময়াঙ্ক আগরওয়ালের ভাল দল পাওয়া নিয়ে আশাবাদী ক্রিস গেইল
আপডেট করা - Dec 22, 2022 10:13 pm

আইপিএলের মঞ্চে অন্যতম সেরা তারকা ক্রিস গেইল। তাঁর পারফরম্যান্স একসময় মুগ্ধ করেছে গোটা বিশ্ববাসী তথা আইপিএল সমর্থকদের। এবারও আইপিএলে রয়েছেন ক্রিস গেইল। যদিও বদলে দিয়েছে তাঁর ভূমিকা। এই মুহূর্তে সম্প্রচারকারী সংস্থায় বিশেষজ্ঞের ভূমিকায় রয়েছেন ক্রিস গেইল। সেখানেই ময়াঙ্ক আগরওয়ালকে পঞ্জাব কিংসের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করলেনস ক্রিস গেইল। একইসঙ্গে অবশ্য ময়াঙ্ক আগরওয়ালকে আশাবাদীও তিনি। তাঁর মতে আসন্ন নিলামে ভাল দলই পাবেন ময়াঙ্ক আগরওয়াল।
এখানে দেখো: IPL Auction 2023 Live Updates
শেষবারের আইপিএলে পঞ্জাব কিংসের অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালকে। যদিও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ক্রিকেটার। যদিও দলের পারফরম্যা্সের কথা নিজের ব্যাটিং পজিশনও বদলে ফেলেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। ওপেনিংয়ে নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল। তাঁর এই ত্যাগ দেখেই মুগ্ধ হয়েছেন ইউনিভার্স বস। কিন্তু সেই ময়াঙ্ক আগরওয়ালকেই এবারের নিলামের আগে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব কিংস। এই সিদ্ধান্তটাই হতাশ করছে ক্রিস গেইলকে।
শেষ আইপিএলে ১৩ ম্যাচে ১৯৬ রান করেছিলেন ময়াঙ্ক আগরওয়াল
শেষবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে মাত্র একটিই অর্ধশতরান করতে পেরেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। আইপিএলের মঞ্চে এবার ১৩টি ম্যাচ খেলে মাত্র ১৯৬ রানই করতে পেরেছিলেন ময়াঙ্ক আগরওয়াল। তাঁর নেতৃত্বে শেষবার আইপিএলের ম়্চে ছয় নম্বরে শেষ করেছিল পঞ্জাব কিংস। ২০১৪ সালেই শেষবার আইপিএলের ফাইনালে পৌঁছেছিল পঞ্জাবের কিংসরা। গতবার চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই ময়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল পঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট।
পঞ্জাব কিংসের েই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছেন না ক্রিস গেইল। তাঁর মতে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে একেবারেই নাকি সুবিচার করেনি পঞ্জাব কিংস। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই ফ্র্যাঞ্চাইজির জন্য তিনি যথেষ্ট ত্যাগ করেছেন। সেখানে ময়াঙ্ক আগরও.ালের সঙ্গে এমন ব্যবহারটা বোধহয় তাঁকেও যথেষ্ট বেদনা দিচ্ছে। আমিও যথেষ্ট হতাশ, তবে আশাবাদীও রয়েছি। আমি মনে করি আসন্ন আইপিএলে ময়াঙ্ক আগরওয়াল ভাল দামেই দল পাবেন। তিনি একজন সত্যিকারের টিমম্যান”।
শুক্রবার কোচিতে হতে চলেছে আসন্ন আইপিএলের মিনি নিলাম। সেখানেই অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে ময়াঙ্ক আগরওয়ালের নামও উঠবে। ময়াঙ্ক আগরওয়ালের পরিবর্তে এবারের আইপিএলের জন্য শিখর ধওয়ানকেই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে পঞ্জাব কিংস। শেষপর্যন্ত আসন্ন আইপিএলে ময়াঙ্ক আগরওালের নতুন ঠিকাটা কী হয় সেদিকেই তালিকেয় রয়েছেন সকলে।