ম্যাচের সেরা হয়েও বাদ কুলদীপ যাদব, সমালোচিত হল টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত

কুলদীপের পরিবর্তে একাদশে আনা হয়েছে জয়দেব উনাদকাটকে

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ভারতীয় দলের বেশ কিছু সিদ্ধান্ত সাম্প্রতিককালে সমালোচিত হয়েছে, তা স্কোয়াড নির্বাচন হোক, বা একটি নির্দিষ্ট  ম্যাচের জন্য একাদশ। টিম ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে এবং সফরকারীরা তাদের সর্বশেষ সিদ্ধান্তগুলির একটির পরে সমালোচিত হওয়ার আরও একটি সম্ভাবনা সৃষ্টি করেছে।

দ্বিতীয় টেস্টের টসের সময় অস্থায়ী অধিনায়ক কেএল রাহুল প্রকাশ করেছিলেন যে কুলদীপ যাদবকে বাদ দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় জয়দেব উনাদকাটকে একাদশে আনা হয়েছে। কুলদীপের বাদ যাওয়া অত্যন্ত চমকপ্রদ ছিল, কারণ তিনি প্রথম টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেটসহ আট উইকেট তুলেছিলেন এবং ভারতকে জয় এনে দেওয়ার পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

বারো বছর পরে আবার ভারতের টেস্ট দলে জয়দেব উনাদকাট

কুলদীপ যাদব প্রথম ম্যাচে তাঁর সেরা ছন্দে ছিলেন এবং জাতীয় টেস্ট দলে প্রত্যাবর্তনের পরে প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছিলেন এবং আরও তিনটি উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসেও দাপট বজায় রাখেন। বাংলাদেশের পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে এবং কুলদীপের মানের একজন স্পিনারকে বাদ দিয়ে তাঁর জায়গায় একজন পেসার নেওয়ার সিদ্ধান্ত সমর্থকদের বিভ্রান্ত ও বিরক্ত করেছে।

এই মাসের শুরুতে বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্রকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া উনাদকাট এখনও পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টটি হবে এই ফর্ম্যাটে তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। ভারতীয় খেলোয়াড় হিসেবে দুটি ম্যাচের মধ্যে তিনি সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ থেকে বাদ পড়েছেন – ১১৮ ম্যাচ।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১০ সালের ডিসেম্বরে উনাদকাটের টেস্ট অভিষেক হয় এবং তিনি ১২ বছর পর আবার আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলেন। দুটি টেস্টের মধ্যে উনাদকাটের চেয়ে বেশী টেস্ট ম্যাচ না খেলা একমাত্র অন্য খেলোয়াড় হলেন ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি, যিনি ২০০৫ থেকে ২০১৬-র মধ্যে ১৪২ ম্যাচে খেলার সুযোগ পাননি।

ভারত এই ম্যাচের জন্য দুই স্পিনার – অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, এবং তিন পেসার – উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং উনাদকাটকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত আরও একটি জয়ের দিকে তাকিয়ে থাকবে কারণ তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্যে থাকবে।

কুলদীপ যাদব বাদ পড়ার পরে টুইটারের প্রতিক্রিয়া

close whatsapp