দ্বিতীয় টেস্টেও রোহিত শর্মার খেলা নিয়ে ধোঁয়াশা অব্যহত
আপডেট করা - Dec 18, 2022 2:05 pm

চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ রাহুল।তাঁর নেতৃ্ত্বে জয় দিয়েই যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট ড্র করলেই সিরিজ বারতের পকেটে। সেই ম্যাচ শুরু হতেএখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। সেখানেই ভারতীয় দলের নেতৃত্ব তে দেবেন তা নিয়ে কম্ভ হয়ে গিয়েছে জল্পনা। রোহিত শর্মা নাকি লোকেশ রাহুলকেই দেখা যাবে এই নিয়েই এখন আলোচনা চলছে। বাংলাদেশকে হারানোর পরই এই বিষয় নিয়ে মুখ খুললেন লোকেশ রাহুল।
আগামী দুদিনের মধ্যেই রোহিত শর্মার সুস্থতা সম্বন্ধে অবগত হয়ে যাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেইসহ্গে দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা নিয়েও ধোঁয়শা্ কেটে যাবে। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের সিদ্ধান্ত নিেয়েছিলেন নির্বাচকরা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিন এহং টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা এহং লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ছুটি কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছিলেন তারা।
একদিনের সিরিজ চলাকালীনই চোট পেয়েছিলেন রোহিত শর্মা
যদিও দ্বিতীয় একদিনের ম্যাচ খেলাকালীনই ঘটে সবচেয়ে বড় বিপত্তি। দ্বিতীয় ম্যাচ চলাকালীনই হাতের বুড়ো আহুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। চোট পেয়েই মাঠ ছাড়তে হয়েছিল ভারকত অধিনায়ককে। আর সেইসঙ্গেই তাঁর এই সিরিজ খেলা নিয়ে আরকম্ভ হেয়েছিল জোর জল্পনা। তৃতীয় একদিনের নামতে পারেননি রোহিত শর্মা। এরপরই চিকিক্সার জন্য দেশে ফিরে এসেছিলেন রোহিত শর্মা। এখনও পর্ন্ত তিনি কতটা সুস্থ হয়ে উঠেছেন সেই সম্বন্ধে তেমনভাবে কিছুই জানা যায়নি। তবে প্রথম টেস্টেও নামতে পারেননি রোহিত শর্মা।
রবিবারই বাংলাদশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছে ভারত। এরপরই এই প্রসঙ্গ নিেয়ে মুখ খুলেছেন লোকেশ রাহুল। তিনি জনিয়েছেন, রোহিত শর্মার সম্বন্ধে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই আমরা সমস্তকিছু জেনে নেব। এই মুহূর্তে এই স্মবন্ধে কোনও খবরই আমার কাছে নেই। এই চলতি টেস্ট ্মযাচেই ছিল আমাদের সমস্ত ফোকাস”।
দ্বিতীয় একদিমের ম্যাচে চোট পেলেও সেই ম্যাচে কিন্তু ব্যাট হাতে নেমেছিলেন রোহিত শর্মা। ৯ নম্র পজিশনেই ব্যাটিং করতে এসেছিলেন তিনি। সেই ম্যাচে ২৮ েবলে ৫১ রানের দুরন্ত ইনিংসও খেলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। যদিও এরপরই চোট সারানোরক জন্য দেশে ফির আসতে হয়েছে তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচে রোহিত শর্মাকে দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।