পিচের বাউন্স এবং টার্ন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন কুলদীপ যাদব

Kuldeep Yadav
Kuldeep Yadav. ( Image Source: Twitter )

চোট আঘাতের খরা কাটিয়ে দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন কুলদীপ যাদব। আর সেই প্রত্যাবর্তনটা যেখুব একটা খারাপ হয়েছে তেমনটা একেবারেই বা যাবে না। বরং বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছেন কুলদীপ যাদব। ব্যাট হাতে যেমন প্রথম ইনিংসে ৪০ রান এসেছে কুলদীপ যাদবের হাত থেকে। তেমনই বল হাতেও এদিন একাই  শেষ করে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে। যদিও এদিনের পিচ দেখে যে প্রথমে তিনিও ঘাবরে গিয়েছিলেন, সেই কথা বলতে দ্বিধা করেননি কুলদীপ যাদব।

এদিন বাংলাদেশের বিরুদ্ধে একাই চার উইকেট তুলে নিয়ে তাদের ফলোঅনের দিকে ঠেলে দিয়েছেন কুলদীপ যাদব। কিন্তু বল হাতে প্রথমে বোলিং করতে গিয়ে এদিন নাকি তিনিও চমকে গিয়েছিলেন। চট্টগ্রামের বাইশগজের বাউন্স দেখে শুরুর দিকে এদিন চমকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। যদিও  তাঁর হাতেই বাংলাদশের ব্যাটিং লাইনআপ এদিন বিধ্বস্ত হয়েছে।

দ্বিতীয় দিন বোলিং করে ১০ ওভারে একাই ৪ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব

বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা করেছিলেন মহম্মদ সিরাজ। ওপেনিং জুটিকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছি্লেন মহম্মদ সিরাজ। এরপর থেকেই মাঠে শুরু হয়েছিল কুলদীপ যাদবের স্পিনের জাদু। তিনি একাই বাংলাদেশের সেরা চার ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। সাকিব আল হাসান থেকে মুশফিকুর রহিমের মতো তারকা ব্যাটারদেরকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব। ম্যাচ শেষে পিচ দেখে  শুরু দিকে যে তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন সেই কথাই জানিয়েছেন কুলদীপ যাদব।

কুলদীপ যাদব বলেছেন, “অবশ্যই প্রথম দিকে আমি একটি উত্তেজিতই ছিলাম। এরপর কয়েকটি উইকেট পাওয়ার পরই ধীরেধীরে থন্দে ফিরেছিলাম আমি। আমি যখন চোট আঘাত েপেয়েছিলাম সেই সময় থেকেই নিজের আরেকটা যাত্রা শুরু করেছি। সবসময়ই নিজের ১০০ শতাংশ দিতে প্রস্তুত থাকি আমি।  নিজের স্পিনের সঙ্গে কখনোই কোনওরকম সমঝোতা করিনা। তবে এদিনের উইকেটে যেমন বউন্স এবং টার্ন পেয়েছিলাম তা দেখে বেশ চমকেই গিয়েছিলাম”।

এদিন ব্যাট হাতেও ভারতীয় দলের েহয়ে যথেষ্ট ভাল পারফর্মযান্স দেখিয়েছিলেম এই তারকা ক্রিকেটার। ৪০ রান করেছিলেন  কুলদীপ যাদব। এরপর বল হাতে মাঠে ছিল তাঁর জাদু। দ্বিতীয় দিন মাত্র ১০ ওবার বোলিং করেছেন কুলদীপ। আর তাতেই বাজিমাত করে দিয়েছেন তিনি। একাই তুলে নিয়েছেন ৩০ রান দিয়ে ৪ উইকেট। তৃতীয় দিন তাঁর ঝুলিতে আরও উইকেট আসে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp