রবিচন্দ্রন অশ্বিনই অনুপ্রেরণা আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ ক্রিকেটার আল্লাহ মহম্মদ ঘাজানফরের
আপডেট করা - Dec 15, 2022 7:21 pm

এবারের আইপিএলে সকলের নজর কেড়েছেন আগানিস্তানের উঠতি তরুণ ক্রিকেটার। আগামী বছরের আইপিএলের জন্য এই মাসেই হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। আগামী ২৩ ডিসেম্বর কোচিতে ৪০৫ জন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে চলেছে এবারের মিনি নিলাম। সেখানেই নজর কেড়েছেন আফগানিস্তানেক উঠতি তরুণ ক্রিকেটার আল্লাহ মহম্মদ ঘাজানফার। আইপিএলের নিলামের মঞ্চে সর্ব কণিষ্ঠতম ক্রিকেটরের তকমা রয়েছে আফগানিস্তানের এই তারকা ক্রিকেটারের গায়ে। আগামী ২৩ ডিসেম্বর তাঁর নামও উঠতে চলেছে মিনি নিলামে।
মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের মতো ক্যাশরিচ লিগের নিলামে নাম উঠতে চলেছে এই তরুণ ক্রিকেটারের। যে সময় সকলে নিজেদের পড়া নিয়ে ব্যস্ত থাকে সেই মুহূর্তে আইপিএলের মঞ্চের নিজের নাম নিয়ে এসেছেন এই তরুণ আফগান স্পিনার। আইপিএলের নিলামের ইতিহাসে এর আগে কখনোই এত কম বয়সে কোনও ক্রিকেটার আসেননি। আফগানিস্তানের এই ১৫ বর্ষীয় আল্লাহ মহম্মদ ঘাজানফারের ন্যূনতম মূল্য ঠিক হেয়েছে ২০ লক্ষ টাকা। কোন দলে এবার তাঁর গন্তব্য হয় সে তো ২৩ ডিসেম্বরের পরেই জানা যাবে।
মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের নিলামে আল্লাহ মহম্মদ ঘাজানফর
আফগানিস্তানেই রয়েছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। এার তাঁর উত্তরসূরীও কিন্তু সেই আইপরিএলের মঞ্চকেই বেছে নিয়েছেন। এই আইপিএলের মঞ্চে রসিদ খানের বহু সাফল্য রয়েছে। যদিও আল্লাহ মহম্মদ ঘাজানফরের কিন্তু আদর্শ কিন্তু আরেক আফগান তারকা ক্রিকেটার রশিদ খান নয়। ভারতের রবিচন্দ্রন অশ্বিনকেই নিজের আদর্শ হিসাবে মানেন েই তরুণ ক্রিকেটার। তাঁকে দেখেই স্পিনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এখন এই ১৫ বর্ষীয় তরুণ ক্রিকেটার।
এই প্রসঙ্গেই আল্লাহ মহম্মদ ঘাজানফর জানিয়েছেন, “রবিচন্দ্রন অশ্বিন ভাকতীয় দলের একজন চ্যাম্পিয়ন স্পিনার। তাঁর বোলিংয়ের তারতম্যই আমাকে প্রভাবিত করেছে। রবিচন্দ্রন অশ্বিনকেই নিজের আদর্শ হিসাবে সবসময় মেনে এসেছি”।
একইসঙ্গে কীভাবে এই খেলার দিকে তাঁর গ্রহ ক্রমশ বেড়েছে তা নিয়েও কথা বলেছেন এই তরুণ ক্রিকেটার। কেরিয়ারের শুরুটা করেছিলেন টেনিস বল ক্রিকেট দিয়ে। সেখান থেকেই কোচের হাত ধরে ধীরেধীরে স্পিন বোলিং শুরু করেছিলেন তিনি। এরপরই নিজের বোলিং অ্যাকশনের দিকে বিশেষ নদর দেন এই তরুণ ক্রিকেটার। জুনিয়র ক্রিকেট খেলেছেন তিনি। দেশের জার্সিতেই খেলার স্বপ্ন দেখেন আল্লাহ মহম্মদ ঘাজানফার। সেজন্যই আইপিএলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করতে চান এই ১৫ বর্ষীয় ক্রিকেটার।
আইপিএলের নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হলেও তাঁক উচ্চতা কিন্তু সকলেরই নজর কেড়েছে। ৬ফুট ২ ইঞ্চি উচ্চতা আল্লাহ মহম্মদ ঘাজানফরের।