সূর্যকুমারকে টপকে এই মরসুমে সর্বোচ্চ রানের মালিক শ্রেয়স আইয়ার
আপডেট করা - Dec 14, 2022 3:49 pm

বিরট কোহলি, লোকেশ রাহুলরা পারেননি। সেখানেই চেতেশ্বর পূজারার সঙ্গে ভারতীয় দলকে যেমন সামাল দিলেন তেমনই ক্রিকেচের বাইশগজে নয়া রেকর্ডও গড়লেন শ্রেস আইয়ার। ভারতায় ক্রিকেটার হিসাবে এই মরসুনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন শ্রেয়স আইয়ার। চপকে দেলেন সূর্যককুমার যাদবকে। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। একদিমের সিরিজে দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। সেই ধারা টেস্টের মঞ্চেও অব্যহত। আর তাতেই সূর্যকুনার যাদবকে টপকে নয়া রেকর্ডের মালিক তিনি।
এই মরসুমে সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ১৪২৪ রান করে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সূর্যকুমার যাদব। বুধবার সেই রেকর্ডটাই ভেঙে দিলেন শ্রেয়স আইয়ার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেই দুরন্ত অর্ধশতরান করার সঙ্গে এই মরসুমে ভারতীয় ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন তিনি। একদিন, টি টোয়েন্টি থেকে টেস্ট, সব জায়গাতেই সাফল্যের হাত ধরে এগিয়ে চলেছেন শ্রেয়স আইয়ার। প্রথম টেস্টে চেতেশ্বর পূজারার সঙ্গে বড় পার্টনারশিপও গড়ে তুললেন তিনি।
চেতেশ্বর পূজারার সঙ্গে ১০০ রানের পার্টনারশিপও করে ফেলেছেন শ্রেয়স আইয়ার
এই বছরই একদিনের ক্রিকেটে নয়া রেকর্ড গড়েছেন শ্রেয়স আইয়ার। টেস্ট সিরিজের আগে বাংলাদশের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল ভারত। সেখানে প্রথম ম্যাচে বড় রান করতে না পারলেও, দ্বিতীয় ইনিংসেই শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এসেছিল বড় রানেকর ঝলক। সেই ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই ৮২ রানের ইনিংস খেলার পরই ভারতীয় একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৫০০ রান করার রেকর্ড গড়েছিলেন তিনি। ভেঙে দিয়েছিলেন লোকেশ রাহুলের রেকর্ড।
৩৬ ইনিংসে লোকেশ রাহল ১৫০০ রান করে এতদিন একদিনের ক্রিকেটে সেই রেকর্ডের মালিক ছিলেন। কিন্কু এই বাংলাদেশ সিরিজেই ৮২ রান করে ৩৪ ইনিংসে ১৫৩৪ রান করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শ্রেয়স আইয়ার। একদিনের ক্রিকেটে এই মুহূর্তে শ্রেয়স াইয়ারের গড় রয়েছে ৪৯.৪৮। সেখানেই তাঁর ঝুলিতে রয়েছে ২টি সেঞ্চুরী এবং ১৪টি অর্ধশতরান।
টি টোয়েন্টি ফর্ম্যাটেও কিন্তু দেশের জার্সিতে যথেষ্ট ভাল ছন্দে রয়েছেন শ্রেয়স াইয়ার। টি টোয়েন্টিতে মিডল অর্ডারে ব্যাটিং করে ৪৬৩ রান রয়েছে এই তারকা ক্রিকেটারের। সেইসঙ্গে স্ট্রাইকরেট রয়েছে ১৪১.১৫। একইসঙ্গে টেস্টেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। এই মরসুমে টেস্টে ২৬১ রান করেছেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৫২.২০। এদিন মিডল অর্ডারে চেতেশ্বর পূজারাকে যোগ্য সঙ্গত দিয়ে ভারতীয় দলকে সামা দেন তিনি।
খাদের কিনারা থেকে টিম ইন্ডিয়াকে তুলে ধরতে সাহায্য করে তাঁর দক্ষ হাত। পূজারার পাশাপাশি শ্রেয়স আইয়ারও এদিন অর্ধসেঞ্চুরী পেয়েছেন। সেখানেও রয়েছে বাউন্ডারের ঝলক। শ্রেয়স আইয়ারের সেঞ্চুরীর দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।