নিজের ভূমিকা সম্বন্ধে অবগত রয়েছেন ঋষভ পন্থ, ম্যাচের আগে বার্তা পরশ মাম্বরের
আপডেট করা - Dec 13, 2022 10:03 pm

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে সেভাবে নিজের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি ঋষভ প্নথ। এশিয়া কাপ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ। সুযোগ কম পেলেও, সেখানে নিজের পারফরম্যান্স দেখাতে ব্র্তই হয়েছিলেন ঋষভ পন্থ। কয়েকদিন আগে শেষ হওয়া নিউ জিল্যান্ সফরেও ঋষভ পন্থকে ব্যর্থ হতেই দেখা গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য একদিনের সিরিজ খেলকতে পারেনি ঋষভ পন্থ। তবে টেস্ট সিরিজে েেরয়েছেন তিনি। সেখানেই তাঁর ওপর ভরসাই রাখছেন ভারতী. দলের বোলিং কোচ পরশ মাম্বরে।
সাদা বলের ফর্ম্যটে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে না পারলেও, টেস্ট ক্রিকেটে কিন্তু এই মপরসুমে যথেষ্ট সাফল্যের পিচয়ই দিয়েছেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদেশের মাটিতে সিরিজ থেকে ঘরের মাঠ। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্টে রান এসেছিল ঋষভ পন্থের ব্যাটে। এবার সেই ঋষভ প্নথই নামতে চলেছেন বাংলাদেশের বিরিদ্ধে টেস্ট সিরিজে। চোট সারিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ। বাংলাদেশের বিরুদ্ধে রান পেতেও ঋষভ পন্থ যে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।
চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ছিলেন না ঋষভ পন্থ
এমন পরিস্থিতিতেই ক ভূমিকা নেবেন তিনি তা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। যদিও ম্যাচে নামার আগে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন খোদ ভারতের বোলিং কোচ পরশ মাম্বরে। তাঁর মতে এই টেস্টে নামর আগে ঋষব পন্থের সঙ্গে বিশেষ কোনও আলোচনা হয়বনি টিম ম্যানেজমেন্টের। অন্তত তাঁর খেলার ভূমিকা কী হতে পারে তা নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে ঋষভ প্নথ যে নিজের ভূমিকা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল তা বলতে কোনও দ্বিধা করেননি পরশ মাম্বরে।
এই প্রসঙ্গে ভারতের বোলিং কোচ জানিয়েছেন, “ঋষভ পন্থের সঙ্গে আমাদের কোনও বিশেষ আলোচনা হয়নি। এট তাঁর খেলা, সেটা আমরা সকলেই যথেষ্ট ভালভাবে জানি। কোনওকিছুই বদল হয়নি, সাদা বলের ফর্ম্যাটে যেভাবে তিনি নিজের প্রস্তুতি সারেন সেভাবেই সব চলছে। ঋষভ পন্থ খুব ভালভাবেই নিজের ভূমিকা সম্বন্ধে অবগত। তাঁর কেমনভাবে খেলা উচিত্ কখনোই তা নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা হয়না, কারণ তিনি জানেন তাঁর থেকে দল কী প্রত্যাশা করছেন”।
একদিনের সিরিজ শেষ হওয়.ার পরের দিন থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছেন ঋষভ পন্থ। ম্যাচের আগের দিনও তার অন্যথা হয়নি। দীর্ঘ ২৫ মিনিট একটানা এদি নেটে প্রস্তুতি সেরেছেন ঋষভ পন্থ। সেখানেই প্রথম ১৫ মিনিট ঝোড়ো শট খেলার প্রস্তুতিতে দেখা গিয়েছে তাঁকে। যদিও রাহুল দ্রাবিড়েরল আসার পর সেই গতি অনেকটাই কমে গিয়েছিল। বুধবার প্রথম টেস্টে ঋষভ পন্থ সাফল্য পান কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।