দ্বিশতরানের এই ইনিংসটা অবিস্মরণীয় ঈশান কিষাণের কাছে

Ishan Kishan
Ishan Kishan. ( Image Source: Twitter )

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। আর সেই সুযোগেই নিজেকে প্রমাণ করেছেন েই তরুণ ক্রিকেচার। এই মুহর্তে ভারতীয় ক্রিকেট মহল তো েবটেই, গোটা বিশ্বে ক্রিকেট মহলে এখন তাঁকে নিয়েই চলছে আলোচনা। বাংলাদেশের বিরুদধেই প্রথম একদিনের ক্রিকেটে সেঞ্চুরী পেয়েছেন তিনি। আর সেই মঞ্চে দাঁড়িয়েই দ্বিশতরানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেছেন এই তরুণ ক্রিকেটার। ঈসান কিষাণের ২১০ রানের সেই ইনিংস মুগ্ধ করেছে সকলকে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই সেই আলোচনা।

ঈশান কিষাণের ইনিংস দেখার পরই তাঁকে প্রশংসা. ভরিয়েছিলেন সকলে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন ঈশান কিষাণ। তাঁর দাপটের সামনে শেষ হেয়ে গিয়েছিল বাংলাদেশের বোলিং লাইনআপ।  ম্যাচ শেষেপ পরই নিজের মনের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন এই তরুণ ক্রিকেটার। এই পারফর্ম্যান্স কখনও ভুলতে পারবেন না তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই নাকি তাঁর কাছে সেরা প্রাপ্তি।

বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ

বাংলাদেশের বিরুদ্ধে এদিন শিখর ধওয়ানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঈশান কিষাণ। প্রথম থেকেই ছিলেন ভয়ঙ্কর মেজাজে। তাঁর ব্যাটে এদিন ছিল ছয় ও চারের বন্যা। বিরাট কোহলির সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে সেদিন ২৯০ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন তিনি। এছাড়া একাধিক রেকর্ডের মালিকও হয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। বাংলাদশেকে হারানোর পরই সোশ্যল মিডিয়ায় এক আবেগতাড়িতক বার্তা দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।

ম্যাচ শেষে টুইটারে ঈশান কিষাণ জানিয়েছেন,  “এই পরিস্থিতির পর আমার অনুভূতি ঠিক কেমন তা লিখে প্রকাশ করা একেবারেই সম্ভব নয়, তবুও আমি চেষ্টা করছি। আমার এই পারফর্মযান্সের পর যারা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সমস্ত কিছু দেখে আমি আপ্লুত হয়েছি।  এই ইনিংসটাই আজীবন আমার কাছে সবচেয়ে কাছের। এই দিনটা আমি কখনোই ভুলতে পারব না। এই মুহূর্তটাই আমি সবসময় নিজের সঙ্গে বয়ে নিয়ে এগিয়ে যাব”।

বাংলাদেশের বিরিদ্ধে ১৩১ বলে ২১০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন এই তরুণ তারকা ক্রিকেটার। এদিন বিরাট কোহলির সঙ্গে অসাধারন পার্টনারপশিপ গড়ে তুলেছিলেন ঈশান কিষাণ। এদিন বাংলাদেশের বিরুদ্ধে ঈশান কিষাণের ব্যাটে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। গোটা ইনিংস জুড়ে ঈশান কিষাণ ২৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন। সেইসঙ্গে ওভার বাউন্ডারি ছিল ১১টি। দেশের জার্সিতে এই মুহূর্তটাই যে ঈশান কিষাণের কাছে এখন সবচেয়ে  প্রিয় তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp