বাংলাদেশের মাটিতে ভারতীয় হিসাবে নতুন রেকর্ড তৈরি করলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo by Pankaj Nangia/Getty Images)

বিরাট কোহলি রান মেশিনের সঙ্গে ভারতীয় দলের হয়ে রেকর্ড মেশিনও তিনি। বাইশ গজে তিনি নামা মানেই যে একের পর এক রেকর্ড ভেঙে নকতুন রেকর্ড গড়বেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটো একদিনের ম্যাচে বিরাট কোহলি পারেননি। তবে বিরাটের রেকর্ডের ধারা অব্যহত রয়েছে। বাংলাদেশের মটিতে নতুন রেকর্ডের মালিক এবার বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বাংলাদেশের মাটিতে ১০০০ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি।

বাংলাদেশের কাছে পরপর দুটো ম্যাচ হেরে সিরিজ হাতচাড়া হয়ে গিয়েছে ভারতীয় দলের। চট্টোগ্রামে তৃতীয় ম্যাচ জিততে পারলে হোয়াইট ওয়াশ এড়াতে পারবে ভারতীয় দল। সেই ম্যাচের আগেই অবশ্য বেশ কয়েকজন ক্রিকরেটার চোট  পেয়ে ছিটকে গিয়েছেন। ভারতীয় শিবিরে এসেছেন ঈশান কিষাণ। ব্যাট হাতে প্রথম ম্যাচেই যেমন দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। তেমনই তাঁকেই যোগ্য সঙ্গত দিচ্ছেন  আরেক তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সেইসঙ্গেই বাংলাদশের মাটিতে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

বাংলদেশের মাটিতে ১০০০ রানের বৃত্ত সম্পূর্ণ বিরাট কোহলির

প্রথম দুই ম্যাচেই এই রেকর্ড গড়তে পারতেন বিরাট কোহলি। কিন্তু সাকিব আল হাসান এবং ইবাদত হোসেনের দাপটে কম রানেই সাজঘরে ফিরে যেতে হয়েছিল বিরাট কোহলিকে। যদিও তৃতীয় ম্যাচে আআর কোনও ভুল করেননি তিনি । এদিন প্রথম থেকেই ঈশান কিষাণের সঙ্গে বিধ্বংসী মেজাজে ছিলেন খোদ বিরাট কোহলিও। তাঁর ব্যাটেও আসেন এদিন বড় রান। আর সেই সঙ্গেই বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেটার হিসাবে নয়া রেকর্ড গড়লেন বিরাট কোেহলি।

এদিন যখন  তিনি মাঠে নামেন সেই সময় মাত্র ১৫ রান প্রয়োজন ছিল বিরাট কোহলির। সহজেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম বারতীয় ক্রিকেটার হিসাবে সেই রেকর্ড গড়ে ফেলেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় রানের ঝলকও দেখা যায় বিরাট কোহলির ব্যাট থেকে। এদিন তাঁর এবং ঈশান কিষাণের দাপটেই কার্যত শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। বিরাট কোহলির আরে বাংলাদেশের মাটিতে  সর্বোচ্চ রানের রানের রেকর্ড ছিল শুঘুমাত্র সচিন তেন্ডুলকরের।

এবারের এশিয়া কাপ থেকেই ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছিলেন বিরাট  কোহলি। সেই মঞ্চেই কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরীটা এসেছিল বিরাট কোহলির। এরপরই সেই বিরাট কোহলির হাত ধরে টি টোয়েন্টি বিশ্বকাপেও সাফল্যের রাস্তায় হাঁটতে শুরু করেছিল ভারতীয় দল। এবারের টি টোয়েন্টি বিশব্কাপে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন বিরাট কোহলি।

close whatsapp