“৯-এ নামতে পারলে ৭-এ কেন নয়” – রোহিতের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুললেন গাভাস্কার
৯-এ নেমে রোহিৎ ২৮ বলে ৫১* রানের ইনিংস খেলেন
আপডেট করা - Dec 8, 2022 1:25 pm

স্লিপে ফিল্ডিং করার সময়, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসে একটি অপ্রত্যাশিত চোট খেয়েছিলেন যার ফলে ম্যাচের বাকী সময়ের জন্য ফিল্ডিং করতে পারেননি তিনি। সাধারণত ওপেনার হিসেবে খেলতে নামা ব্যাটার ব্যাটিংও এড়িয়ে যেতেন যদি না ভারতের ব্যাটিং বিপর্যয় হত। শেষ পর্যন্ত দলের প্রয়োজনে তাঁকে ব্যাট হাতে নামতে হয়।
হাতে একাধিক সেলাই নিয়ে ৩৫ বছর বয়সী নয় নম্বরে ব্যাট করতে এসে ভারতকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। তবে ২৮ ডেলিভারিতে তাঁর ৫১* বৃথা যায় কারণ শেষ পর্যন্ত ভারত ম্যাচটি পাঁচ রানে হারে। তাঁর সাহসী প্রচেষ্টা ভারতের প্রাক্তন আন্তর্জাতিক সুনীল গাভাস্কারসহ অনেক প্রাক্তন ক্রিকেটারের দ্বারা প্রশংসিত হয়েছিল। ৭৩ বছর বয়সী এই বর্ষীয়ান ক্রিকেটার বিশ্বাস করেন যে রোহিতের যদি ব্যাট করার ইচ্ছা থাকতই, তবে ৯-এ না নেমে আরও উপরে নামা উচিত ছিল।
“তার গুণমান এবং শ্রেণী সম্পর্কে সবাই জানে। যেহেতু ভারত এত কাছে এসেছে, প্রশ্ন হল কেন সে আগে ব্যাট করতে আসেনি? যদি সে ৯ নম্বরেই ব্যাট করতে নামত, তবে তার উচিৎ ছিল ৭-এ আসা। এর ফলে কী হত, অক্ষর প্যাটেল একটু অন্যভাবে খেলতে পারত,” দ্বিতীয় ওডিআইয়ের পরে সনি স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় গাভাস্কার বলেছেন।
“যখন অক্ষর দেখেছিল যে শার্দূল ঠাকুর ও দীপক চাহার নামছে, তখন সে সম্ভবত ভেবেছিল যে রোহিত শর্মা হয়তো ব্যাট করতে নামবে না। এবং তাই সে শট মারতে গেল। তারা সেই পর্যায়ে যেখানে ছিল, তখন ওই শট খেলার দরকার ছিল না। রোহিত যদি অন্য প্রান্তে আসত, তবে অক্ষর যেভাবে ব্যাটিং করত সেভাবে ব্যাটিং করতে পারত এবং কে জানে ফলাফল অন্যরকম হতে পারত,” তিনি যোগ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়তে পারেন রোহিত শর্মা
দ্বিতীয় ওয়ানডেতে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা। বাংলার ওপেনার অভিমন্যু ইশ্বরন তাঁর পরিবর্তে দলে আসতে পারেন। অন্যদিকে, উমরান মালিক বা মুকেশ কুমারকে মহম্মদ শামির পরিবর্তে ডাকা হবে। এদিকে, অলরাউন্ডার সৌরভ কুমার রবীন্দ্র জাডেজার পরিবর্ত হিসেবে আসবেন কারণ টেস্ট সিরিজের জন্য সময়মতো পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছেন জাডেজা।