বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তিন স্পিনারে দল সাজাতে পারেন রোহিত শর্মা
আপডেট করা - Dec 6, 2022 7:20 pm

প্রথম ম্যাচে হার। বাংলাদেশের ঘরের মাঠে সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সেই প্রস্তুতিতেই এখন ব্যস্ত ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হয় সেদিকেই এখন নজরেে রয়েছে সকলের। গতম্যাচের হারের থেকে শিক্ষা নিয়েই এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। সেই ম্যাচেরই প্রথম একাদশ গড়তে খুব একটা তাড়াহুড়ো করার পথে হাঁটতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
ঢাকার পিচ ভালভাবে দেখার পরই চূ়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে গত ম্যাচের মতো এই ম্যাচেও নাকি পিচে স্পিনের প্রাধান্য থাকবে। এই ম্যাচে একটু বেশীই নাকি স্পিনাররা সুবিধা পেতে পারেন বলে শোনাযাচ্ছে। সেজন্য দ্বিতীয় ম্যাচে তিন স্পিনারে নামারও এরকটা পরিকল্পনা রয়েছে রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের। যদিএও এখনও পর্য।ন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিছু জানা যায়নি। তবে এমনটা হলেও হয়ত খুব একটা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
গত ম্যাচে বাংলাদেশের স্পিন আক্রমণের কাছেই শেষ হয়ে গিয়েছিল ভারত
প্রথম ম্যাচে অবশ্য দুজন স্পিনার নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ আহমেদকে খেলানো হয়েছিল সেই ম্যাচে। যজদিুও শাহবাজ আহমেদ ততটা সফল হতে পারেননি। আবার অক্ষর পটেলের চোট থাকার জন্য সেই ম্যাচে তাঁকে নামাতেও পারেনি টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে নামার আগে অক্ষর পটেল এখন পুরেপুরি ফিট। ঢাকার এই পিচে তিনজন স্পিনারকে নিয়ে ছক সাজাচ্ছেন রোহিত শর্মা। সেক্ষেত্রে যেকোনও একজন পেসারকে হয়ত বসতে হতে পারে। কুলদীপ সেনের জায়গাতেই অক্যর পটেলের আসার সম্ভাবনা সবচেয়ে বেশী।
গত ম্যাচে কুলদীপ সেনের অভিষেক হলেও, সেভাবে সফল হতে পারেননি তিনি। প্রথম ম্যাচের পিচে স্পিনের কতটা দাপট ছিল তা বেশ স্পষ্ট। সাকিব আল হাসানের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ভারকীয় ব্যাটিং লাইনআপ। তিনি একাই কার্যত শেষ করে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিংকে। সাকিব আল হাসান প্রথম ম্যাচে তুলে নিয়েছিলেন একাই ৫টি উইকেট। ঢাকার ধীর গতি এবং টার্নিং পিচ দেখার পর রোহিত শর্মাও স্পিনারের আধিক্য রেখেই দল গড়ার পথে এগোতে চলেছেন।
চোট সারিয়ে দলের সঙ্গে প্রস্তুতি নেমে পড়েছেন অক্ষর পটেল। একইসঙ্গে ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতি সারছেন উমরান মালিকও। তবে তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত হলে , উমরানের খেলার সম্ভাবনা নেই।