ভুল শুধরে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর বার্তা শিখর ধওয়ানের
আপডেট করা - Dec 6, 2022 5:51 pm

সিরিজের প্রথম ম্যাচেই হার। বাংলাদেশের কাছে এমন হারের পরই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে আকম্ভ হয়ে গিয়েছে কাঁটাছেড়া। শুরু হয়েছে সমালোচনাও। বাংলাদেশের কাছে হারের পরই ভারতীয় দলের অন্দরেও শুরু হয়ে গিয়েছিল কাঁটাছেড়া। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা শিখর ধওয়ানের। এর আগেও বহু সিরিজে এমন পিছিয়ে থেকে কামব্যাক করেছে ভারতীয় দল। এই সিরিজেও টিম ইন্ডিয়া ে তেমনটা করতে প্রস্তুত, শিখর ধওয়ানের মন্তব্যেই তা স্পষ্ট।
আগামী বছর ভারতের মাটিে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। দীর্ঘ ১১ বছর পর পের ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসতে চলেছে, সেখানেই চ্যাম্পিয়ন মুকুট মাথায় তুলতে মরিয়া টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতি কার্যত এই বাংলাদেশ সিরি দিয়ে শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের। যদিও সেখানে প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে গিয়েছে। সেই ম্যাচে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্সই যে টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের রাছে হেরে সিরিজে ১-০-এ পিছিয়ে রয়েছে ভারত
যদিও সেই ম্যাচে কোথায় কোথায় বুল হয়েছিল তা নিয়ে ভারতীয় শিবিরেও নচলেছে কাঁটাছেড়ে। সেই ভুল সুধরেই এবার মাঠে নামার পালা টিম ইন্ডিয়ার। সেই ম্যাচে লোকেশ রাহুলকে বাদ দিলে, কোনও ভারতীয় ব্যাটারই বড় রান করতে পারেননি। রোহিত শর্মা, শিখর ধওয়ান থেকে বিরাট কোহলি। চূড়ান্ত ব্যর্থ েহয়েই সাজঘরে ফিরেছিলেন তারা। যদিো বোলাররা একটা চেষ্টা করেছিলেন, কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারাও। ১ উইকেটে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল।
ম্যাচের আগের দিন এই নিয়েই মুখ খুলেছিলেন ভারতীয় দলের সিনিয়র সদস্য শিখর ধওয়ান। তিনি জানিয়েছেন, “আমাদের এখনও অনেকটা উন্নতি করতে হবে। সেই ম্যাচ হারের পরই টিম মিটিংয়ে হারের কারণ নিয়ে বহু কাঁটাছেড়ে চলেছে। সেইসঙ্গে ভুলও শোধরাতে পেরেছি আমরা। আশা করছি পরের ম্যাচে আমরা অনেকটাই প্রভাব বিস্তার করতে পারব। আমরা সেই ব্যপারে যথেষ্ট আত্মবিশ্বাসীও রয়েছি। এপ আগেও অতীতে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। এমন পরিস্থিতি থেকে কেমনভাবে ঘুরে দাঁড়াতে হয় তা আমরা জানি”।
প্রথম ম্যাচে বল হাতে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছি্লেন শার্দূল ঠাকুর। কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর চোট নিয়ে একটা জল্পনা আরম্ভ হয়েছিল। শোনাযাচ্ছেন তাঁর জায়গায় নাকি উমরান মালিককে খেলানো হতে পারে। যদিও ম্যাচের আগেরদিন সিই ব্যপারেও যথেষ্ট স্বস্তি দিলেন শিখর ধওয়ান। শার্দূল ঠাকুর পুরোপুরি সুস্থ আছেন বলেই জানিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে দ্বিতীয় ম্যাচে যে দলে খুব একটা পরিবর্তন আসবে না তা বলাই বাহুল্য।