হাল্কা চোট রয়েছে শার্দূল ঠাকুরের, দ্বিতীয় ম্যাচে দলে আসতে পারেন উমরান মালিক

Shardul Thakur
Shardul Thakur. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

আগামী বছর ভারতের ঘরের মাঠে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। বাংলাদেশের বিরুদ্ধে সেই প্রস্তুতিই শুরু করে দিয়েছে ভারতীয় দল। কিন্তু প্রস্তুতির শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি ভারতীয় দল। প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সিরিজে ১-০-এ পিছিয়ে গিয়েছে ভারতীয় দল। যদিও ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও রয়েছে ভারতীয় দলের সামনে। আগামী ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগেই শার্দূল ঠাকুরের খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। মাত্র ১৮৬ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল। যদিও বল হাতে ভারতীয় দলের বোলাররা দুর্ধর্ষ পরারফরম্যান্স দেখিয়েছিল। সেখানেই বল হাতে দুরন্ত পারফরমন্যান্স দেখিয়েছিলেন শার্দূল ঠাকুর। তাঁর বলে লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর পরপর ক্যাচ মিস না করলে ম্যাচের নায়ক তিননই হয়ত হতে পারতেন। কিন্তু শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। এবার সেই শার্দীল ঠাকুরের খেলা নিয়েই দ্বিতীয় একদিনের ম্যাচে দেখা দিয়েছে সংশয়।

প্রথম ম্যাচে বল হাতে দুর্ধর্ষ পারফম্যান্স দেখিয়েছেন শার্দূল ঠাকুর

শোনাযাচ্ছে শার্দূল ঠাকুরের নাকি হাল্কা চোট রয়েছে। দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা ঘিরে দেখা দিয়েছে সংশয়। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু শোনাযাচ্ছে প্রথম চলাকালীনই নাকি হাল্কা চোট  পেয়েছিলেন তিনি।  যদিও তাঁর সেই চোট কতটা গুরুতর সে ব্যপারে এখনও পর্।ন্ত সেভাবে কিছু জানা যায়নি। এই মুহূর্তে ভারতী শিবিরেই ফিজিও ও চিকিত্সকদের তত্ত্বাবধানে রয়েছেন এই তারকা ক্রিকেটার।

সিরিজ শুরুর আগেই অবশ্য চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন তারকা পেসার মহম্মদ সামি। তাঁর জায়গাতেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ পেয়েছিলেন উমরান মালিক। যদিও প্রথম ম্যাচে তাঁকে না খেলানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এবার শার্দূল ঠাকুরও চোটের কবলে পড়ায় শোনাযাচ্ছে দ্বিতীয় ম্যাচে উমরান মালিককে সুযোগ দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যিদিও সরকারীভাবে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি।

কিন্তু শার্দূলের চোট থাকলে তাঁকে নিয়ে খুব একটা ঝুঁতি না নওয়ারই পথে হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আগদামী ১০ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ্মযাচে নামতে চলেছে ভারতীয় দল। এই মুহূর্তে সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। যদিও দ্বিতীয় ম্যাচে জিততে পারলেই সিরিজে সমতায় ফিরতে পারব ভারতীয় দল। শেষপর্যন্ত সেটাই হয় কিনা এখন দেখার।

close whatsapp