চোট সারিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা মহম্মদ সামির
আপডেট করা - Dec 3, 2022 6:46 pm

৪ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারত। সেই ম্যাচে নামার আগে যেমন বাংলাদেশ শিবিরের তারকা ক্রিকেটাররা ছিটকে গিয়েছেন, তেমনই মযাচের আগের দিন ভারতীয় শিবিরেও বড়সড় ধাক্ক। কাঁধের চোটের জন্য বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয়দ ের অন্যতম তারকা বোলার মহম্মদ সামি। প্রস্তুতির সময়ই কাঁধে চোট লেগেছে তাঁর। এরপরই তাঁরে বিশ্রামের পরামর্শ দেওয়াহয়েছে চিকিত্সকদের তরফে। বাংলাদেশের বিরুদ্ধে ছিটকে যাওয়ার পরই আেবেগতাড়িত বার্তা দিয়েছেন মহম্মদ সামি।
টি টোয়েন্টিবিশ্বকাপে প্রথমে দলে না থাকলেও, জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পরই মহম্মদ সামিকে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়াক মাটিতে নিদের পারফরম্যান্স প্রদর্শনও করেছেন তিনি। এবার সামনেই রয়েছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। ঘরের মাঠে সেই মঞ্চে যে মহম্মদ সামি ভারতীয় দলের প্রথম পছন্দ তা বলার অপেক্ষা রাখে না। আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি যে ভারতীয় দল এই সিরিজ থেকেই শুরু করবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানেই সামিরপ অনুপস্থিতি খানিকটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে সকলকে।
টুইটারে মহম্মদ সাামির সেই আবেগতাড়িত বার্তা
ইতিমধ্যেই মহম্মদ সামির পরিবর্ত হিসাে উমরান মালিককে ভারতীয় দলে নেওয়া হয়েছে এই সিরিজের জন্য। চোট পেয়ে ছিটকে যাওয়ার পরই এক আবেগতাড়িত বার্তা দিয়েছেন মহম্মদ সামি। এর আগেও বহুবার চোট আঘাতের জন্য ভারতীয় দল থেকে ছিকে গিয়েছেন তিি. কিন্তু কখনোই ভেঙে পড়েননি। বারবারই ফিরে এসেছেন। এবারও যে তিনি শীঘ্রই ফিরবেন সেই কথাই শোনা গিয়েছে মহম্মদ সামির মুখে। টুইট করে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তাই দিলেন মহম্মদ সামি।
Injury, in general, teaches you to appreciate every moment. I’ve had my share of injuries throughout my career. It’s humbling. It gives you perspective. No matter how many times I’ve been hurt, I’ve learned from that injury and come back even more stronger 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 pic.twitter.com/EsDLZd30Y7
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) December 3, 2022
টুইটারে মহম্মদ সামি লিখেছেন, “চোট আঘাত সবসময়ই জীবনের প্রতিটা মুহূর্তকে সম্মান করতে শেখায়। আার কেরিয়ারে এমন বহু মুহূর্তই লেই চোট আঘাতের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আর এটাই যেন আদামী দিনে ঘিুরে দাঁড়ানোর একটা সুযোগ করে দেয়। কতবারই আঘাত পাই না কেন সেটা আমার কাছে কোনও বড় ব্যপার নয়। সবসময়ই সেই পরিস্থিতি থেকে অনেককিছু শিখেছি এবং আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করেছি”।
বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে চোট পেয়ে একদিনের সিরিজ থেকে তো ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন তিনি। এরপরই রয়েছেটেস্ট সিরিজ। শোেনাযাচ্ছে সেই সিরিজেও খেলার সম্ভাবনা নেই এই তারকা ক্রিকেটারের। আপাতত এনসিএ-তেই রিহ্যাব করবেন তিনি এবং সেখানে বিসিসিআইয়ের চিকিত্সক ও ফিটনেস ট্রেনারদের পর্যবেক্ষণে থাকবেন এই তারকা পেসার।