সিরিজ হেরে ধাওয়ান চাইছেন এশিয়ার পিচে বেশী ম্যাচ খেলতে

বাংলাদেশের বিরুদ্ধে ৪ঠা ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source: Twitter)

অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান বলেছেন যে ভারতকে আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি বাড়াতে এশিয়ান উইকেটে আরও বেশী খেলতে হবে। একই সময়ে তিনি আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজটি চতুর্বার্ষিক ইভেন্টের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে।

বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ৪ঠা ডিসেম্বর রবিবার হবে। এদিকে, আসন্ন সিরিজে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়, যেমন বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মারা প্রত্যাবর্তন করবেন যাঁদেরকে নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। 

বাংলাদেশে সমস্ত সিনিয়র খেলোয়াড়রা ফিরে আসবে: শিখর ধাওয়ান

“বাংলাদেশে সমস্ত সিনিয়র খেলোয়াড়রা ফিরে আসবে। এটি বিশ্বকাপের জন্য আরও বাস্তবসম্মত যাত্রা হবে। আরও বেশী এশিয়ান উইকেটে খেলা আমাদের জন্য বিশ্বকাপে বাস্তবসম্মত হবে,” ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে ধাওয়ান বলেছেন।

“খুঁটিনাটিগুলো জানা বিশেষ জরুরী যেমন কোথায় বল পিচ করতে হবে এবং লেংন্থ কী হবে। আমরা একটি তরুণ ইউনিট, এবং তাদের অবশ্যই গুড লেংথ অঞ্চলে বোলিং সম্পর্কে শিখতে হবে। আমরা শর্ট করে গেলাম। এছাড়াও, পার্টনারশিপ গভীর করতে হবে, বিশেষ করে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে,” তিনি যোগ করেছেন।

তৃতীয় ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় যার ফলে কিউইরা ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। এর আগে দ্বিতীয় ওডিআইটিও ভেস্তে যায় এবং সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা সাত উইকেটের দৃঢ় জয় নথিভুক্ত করেছিল। ভারতীয় দলকে তাদের বোলিংয়ে মনোযোগ দিতে হবে যা পুরো ওয়ানডে সিরিজ জুড়ে বিপর্যস্ত ছিল। ভারতের কোন বোলারই বিশেষ ছাপ ফেলতে পারেননি।

উল্লেখ্য, ভারত যখন শেষবার ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করেছিল ২০১১-তে তখন তারা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এশিয়ান প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিরুদ্ধে ছয় উইকেটের জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ট্রফিটি জিতেছিল। ভারত ছাড়াও শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই বৈশ্বিক ইভেন্টের সহ-আয়োজক ছিল।

close whatsapp