বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার, রানে ফিরতে মরিয়া ভারত অধিনায়ক
আপডেট করা - Dec 3, 2022 1:23 pm

দীর্ঘদিন রানের মধ্যে নেই রোহিত শর্মা। সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। ইতিমধ্যেই তাঁর নেতৃ্ত্ব নিয়ে কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে তাঁকে সরিয়ে নাকি সেই দায়িত্েব হার্দিক পান্ডিয়ার কাঁধে তুলে দেওয়া হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে কোনওকিছুই সেভাবে জানানো হয়নি। এবার সামনমে রয়েছে একদিনমের বিশ্বকাপ। তারই লক্ষ্যে নিজেরে প্রস্তুত করতে নেমে পড়লেন রোহিত শর্মা।
টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরা কোহলি ও লোকেশ রাহুলদের মতো সিনিয়র ক্রিকেটারদের। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বৃহস্পতিবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছেন বিরাট কোহলি। এবার প্রস্তুতি শুরু রোহিত শর্মার। শুক্রবার থেকেই বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। বাংলাদেশ সফর দিয়েই এবার রানে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। শুক্রবার সেই প্রস্তুতির ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দ্য হিটম্যান।
টি টোয়েন্টি বিশ্বকাপে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা
রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলেও, শেষরক্ষা করতে পারেনি বারতীয় দল। সেইসঙ্গে রোহিত শর্মার চূড়ান্ত ব্যর্থতা। একটি ম্যাচে অর্ধশতরান বাদ দিলে, টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা বড় রান পেতে ব্যর্থই হয়েছেন।সতাঁকে নেেিয়ে চছে সমালোচনা। আগামী বছর ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেখানেও রোহিত শর্মার নেতৃত্বেই নামবে ভারতীয় দল। সেখানে যে সাফল্যের লক্ষ্যে রয়েছে ভারতীয়দলের অধিনায়ক তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ৪ ডিসেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারতকীয় দল। হাতে অবশ্য বেশ কয়েকদিন সময় রয়েছে ভারতীয় দলের। কিন্তু আর সেভাবে সময় নষ্ট করতে চাইছেন না বারতী দলের অধিনায়ক। শুক্রবার থেকেই মুম্বইয়ে নেটে প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। এই বাংলাদেশ সফর থেকেই গুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন ভারত অধিনায়ক। আর তিনি ফর্মে ফিরলেই যে ভারতীয় দল অনেকটা এগিয়ে যাবে,তা বলার অপেক্ষা রাখে না।
২০১৫ সালে শেষবার বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নেমেছিল ভারত। যদিও সেবার বাংলাদেশের কাছে সেই সিরিজ হেরেছিল ভারতীয় দল। দীর্ঘ সাত বছর পর ফের বাংলাদেশ সফর ভারতীয় দলের। আর এই সিরিজ থেকেই একদিনের বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।