নিউ জিল্যান্ডের কাছে হারের পর বোলিং ব্যর্থতা মেনে নিচ্ছেন শিখর ধওয়ান

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo by Pankaj Nangia/Gallo Images/Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতলেও, একদিনেপর সিরিজের শুরুত্ই কিন্তু ধাক্কা খেয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। শুরুটা ভাল করলেও, টম ল্যাথামের ইনিংসটাই যে এদিন ভারতীয় দলের জয়ের সমস্ত রাস্তা শেষ করে দিয়েছিল তা বলতে কোনওরকম দ্বিধা নেই শিখর ধওয়ানের। সরাসরি না বলেলওম্যাচ হারের জন্য যে বোলারদের পারফরম্যান্স দায়ী, সেই কথা বলতেও দ্বিধা করেননি শিখর ধওয়ান।

এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস খেলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩০৬ রানের ইনিংস খেলেছিল ভারতীয় দল। এরপর বল হাতে শুরুটা ভাল করেওছিল তারা। কিন্তু টম ল্যাথামের মাঠে আার পর থেকেই যে সবকিছু বদলে গিয়েছিল সেটাও মেনে নিয়েছেন শিখর ধওয়ান। একইসঙ্গে ম্যাচের ৪০ তম ওভারটাই যে এদিনের অন্তম টার্নিং পয়েন্ট সেটাও মানতে কোনওরকম দ্বিধা নেই শিখর ধওয়ানের।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭২ রানের ইনিংস খেলেছেন শিখর ধওয়ান

এদিন বারতের বিরুদ্ধে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন টম ল্যাথাম। তাঁর ইনিংসের সৌজন্যে ভারতীয় দলকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে নিউ জিল্যান্ড। বল হাতে এদিন নিউ জিল্যান্ডের ওরপেনিং জুটিকে শেষ করে দিয়েছিলেন উমরপান মািক। কিন্তু সেভাবে তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। সেইসঙ্গে ইডেন পার্কের ছোট বাউন্ডারির সম্পূর্ণ সুবিধা তুলেছিলেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার টম ল্যাথাম। আর তাতেই যে সব শেষ হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে শিখর ধওয়ান ম্যাচ শেষে জানিয়েছেন, “নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আমাদের রান নেিয়ে বেশ আত্মবিশ্বাসীই ছিলাম আমরা। বল হাতে প্রথম ১০ থেকে ১৫ ওভার বেশ ভালই পারফরম্যান্স করেছিলাম আমরা। তবে এই মাঠটা অন্যান্য বাকি মাঠের থেকে একেবারেই আলাদা ছিল। সেই অনুয়ায়ীই তৈরি হয়েছিল পরিকল্পনা। এদিন আমরা শর্ট লেন্থ বোলিং করেছিলাম এবং টম ল্যাথাম আমাদের আক্রমণ করার সুযোগ পেয়েছিলেন। আর এটাই ম্যাচটা আমাদের থেকে দূরে নিয়ে গিয়েছিল। বিশেষ করে ম্যাচের ৪০ তম ওভারটাই মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছিল”।

এদিন ব্যাট হাতে ভারতীয় দলও যে খুব একটা খারাপ পারফরম্যান্স করেছিলেন তা নয়। শিখর ধওয়ান, শুভমন গিল এবং শিরেয়স আইয়ার।তিন তারকা ক্রিকেটারই অর্ধশতরান পেয়েছিলেন। সেইসঙ্গেই ভারতীয় দলও ৩০৬ রানে পৌঁছেছিল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু বোলারদের ব্যর্থতাই ভারতের জয়ের আশা শেষ করে দিয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp