অভিষেক ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৫৩.১ কিমি বেগে বোলিং করে চমকে দিলেন উমরান মালিক

Umran Malik and Ishan Kishan
Umran Malik and Ishan Kishan. ( Photo Source: Twitter )

আইপিএলের মঞ্চেই নিজের গতির পরিচয় গোটা বিশ্বকে দিয়েছিলেন উমরান মালিক। টি টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও, একদিনের সিরিজে সুযোগ পেয়েই নিজের গতির ঝলকে সকলকে মুগ্ধ করলেন উমপরান মালিক। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে উমরান মালিকের। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে শুক্রবার। সেই ম্যাচেই দেশের দার্সিতে এখনও পর্যন্ত গতিতে বোলিং করলেন জম্মু ও কশ্মীরের এই তরুণ বোলার। নিউ জিলযান্ডের ড্যারিল মিচেলের বিরুদ্ধে ১৫৩ কিমি বেগে বোলিং করলেন তিমি।

এবারের াইপিএলে নিজের গতির ঝকে সকলকে মুুগ্ধ করে দিয়েছিলেন উমরান মালিক। সেই থেকেই তাঁকে নেেি.য়ে আরম্ভ হয়েছিল চর্চা। একের পর এক তাবড় তাবড় তারকাদের তাঁর গতির সামনে মাথা নত করতে বাধ্য করেছিলেন তিনি। এরপরকই ভারতের জার্সিতে ডাক েপেয়েছিলেন েই তরুণ পেসার। কিন্তু  টি টোয়েন্চি ফর্ম্যাটে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। যদিও হাল ছাড়েননি উমরান মালিক। টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সুযোগ হয়নি। দেশের জার্সিতে নমিউ জিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে এসেছিলেন।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক করেছেন উমরান মালিক

যদিও টি টোয়েন্টি সিরিজে খেলানো হয়নি তাঁকে। একদিনের সিরিজেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিলেন। সেখানেই গতির জাদুদে সকলকে মুগ্ধ করে দিয়েেন এই তরুণ বোলার। নিউ জিলযান্ডের সেরা দুই ব্যাটারকে এদিন সুরুতেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতেই এদিন এসেছিলেন ডেভন কনওয়ে এবং ফিন অ্যালেনের মতো তারকা কিউই ব্যাটাররা। সেখানেই ড্যারিল মিুচেলের বিরুদ্ধে ১৫৩ কিমি বেগে বোলিং করেছিলেন এই তরুণ পেসার। সেইসঙ্গে প্রথম ম্যাচে জোড়া উইকেট তুলে নিয়েছেন ৫ ওভারের মধ্যে।

এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম পাঁচ ওভারের মধ্যেই ১৯ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছিলেন উমরান মালিক। এদিন ম্যাচের ১১ ওভারের মাথায় প্রথম বোলিংয়ে এসেছিলেন উমরান মালিকত। সেই থেকেই তাঁর গতের ঝলক দেখানো শুরু করেছিলেন তিনি। প্রথম থেকেই তাঁর বোলিংয়ের গতি ছিল ১৪০ এর ওপর। যদিও আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। ১৬ নম্বর ওভারে উইমরান মালিক বোলিং করতে এসেই সকলকে চমকে দিলেনম এদিন। একদিনের ক্রিকেটে তাঁর কেরিয়ারের এখনও পর্যন্ত সর্বোচ্চ গতিতে বোিং করলেন তিনি।

ড্যারিল মিচেলের বিরুদ্ধেই ১৫৩.১ কিমি বেগে বোলিং করলেন এদিন উমরান মালিক। আর তাতেই হতবাক হয়েছেন সকলে। এূারের আইপিএলের মঞ্চে ১৫০  কিমি বেগে হামেশাই বোলিং করতে দেখা গিয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। এবার আন্তর্জাতিক মঞ্চেও নজর কাড়লেন উমরান মালিক।

close whatsapp