ধারাবাহিকভাবে ব্যর্থ, অকল্যান্ডেও রান অধরা, ঋষভ পান্তের দিকে ধেয়ে এল চাঁচাছোলা আক্রমণ

২৩ বলে মাত্র ১৫ রান করে আউট হন পান্ত

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

টি-২০তে তাঁর খারাপ ফর্ম নিয়ে নিয়মিত কথা উঠছিলই। সঞ্জু স্যামসন স্কোয়াডে থাকা সত্ত্বেও কেন তাঁকে না খেলিয়ে, বারবার অফ ফর্মে থাকা পান্তকে সুযোগ দেওয়া হচ্ছে সেই নিয়ে উঠেছে প্রশ্ন। এর মধ্যে অকল্যান্ডে আয়োজিত নিউ জিল্যান্ড বনাম ভারত প্রথম ওডিআইতে আরও একবার ব্যর্থতার শিকার হয়েছেন বাঁ-হাতি ব্যাটার। চার নম্বরে ব্যাটিং করতে এসে ২৩ বলে মাত্র ১৫ রান করেছিলেন। এই ইনিংসের পরে টুইটারে নেটিজেনরা চুপ করে থাকেনি।

ভারতের ইনিংসের ২৫তম ওভারে শিখর ধাওয়ান আউট হওয়ার পরে ক্রিজে আসেন পান্ত। তার আগের ওভারেই অন্য ওপেনার শুবমান গিলও আউট হয়েছিলেন। পরপর দুই উইকেটের পতনের পরে ভারতীয় দল চাপে ছিল। প্রথম বলে টিম সাউদির ডেলিভারি খেলতে গিয়ে পান্তকে নড়বড়ে দেখালেও ব্যাটের প্রান্তে বল লেগে থার্ড ম্যান বাউন্ডারিতে যাওয়ায় ভাগ্যের সহায়তায় চার রান পান।

এরপর তাঁকে একবারও ছন্দে দেখায়নি এবং পেস হোক বা স্পিন, কোন বোলিংয়ের বিরুদ্ধেই ছন্দে ছিলেন না তিনি। ক্রিজে যতক্ষণ ছিলেন, সেই সময়ের মধ্যে আরও একটি বাউন্ডারি মেরেছিলেন ফাইন লেগের দিকে। এ ছাড়া ১৫ রানের ইনিংসে তাঁকে নিয়ন্ত্রণ হাতড়ে বেড়াতে হচ্ছিল। শেষ অবধি লকি ফার্গুসন দ্রুত গতির ডেলিভারি পুল মারতে গিয়ে প্লেড অন হন তিনি। পুল মারার জন্য যতটা জায়গা প্রয়োজন, সেই ডেলিভারিতে তা ছিল না এবং ভুল শট নির্বাচনের খেসারত দিতে হয় তাঁকে।

পান্তের আউট হওয়ার ভিডিও

টি-২০ বিশ্বকাপে দুটি ইনিংসে সুযোগ পেয়েছিলেন দিল্লির উইকেটকিপার-ব্যাটার এবং জিম্বাবোয়ে ও ইংল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে করেছিলেন ৩ ও ৬ রান। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ইনিংস ওপেন করতে নেমে দুই ইনিংসে তাঁর সংগ্রহে ছিল ৬ ও ১১ রান। 

এই বছরের জুলাইতে ইংল্যান্ড সফরের তৃতীয় ওডিআইতে সেঞ্চুরি পাওয়ার পর থেকে রানের খরা চলছে পান্তের। পরবর্তী ১৩টি ইনিংসের মধ্যে বারোটি খেলেছেন টি-টোয়েন্টিতে এবং একটি ৫০ ওভারের ফর্ম্যাটে। সেই ১৩টি ইনিংসে একবারও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি এবং সর্বোচ্চ স্কোর ৪৪। ধারাবাহিক ব্যর্থতার ফলে সোশ্যাল মিডিয়া পান্তের সমালোচনায় মুখর হয়েছে।

পান্তের ইনিংসের পরে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল

https://twitter.com/cricket_zn/status/1595988672788463616

https://twitter.com/AfrozITM/status/1596002145467523073?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1596002145467523073%7Ctwgr%5Eccc2d882b73b85008ae5859d092a8ba487b0f150%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.crictracker.com%2Fnz-v-ind-2022-he-is-biggest-scam-of-indian-cricket-twitterati-slams-rishabh-pant-and-bcci-after-his-another-failure%2F

close whatsapp