‘প্রাসঙ্গিক হতে হবে’ – দ্বিপাক্ষিক সিরিজের প্রসঙ্গে উইলিয়ামসনের মত
২৫শে নভেম্বর অকল্যান্ডে শুরু হচ্ছে নিউ জিল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজ
আপডেট করা - Nov 24, 2022 11:23 am

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যতের সামনে একটি বিশাল লাল পতাকা এনে হাজির করেছে। পুরো সিরিজ জুড়ে একটি ম্যাচেও বিশেষ দর্শক সমাগম হয়নি এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আয়োজিত তৃতীয় ম্যাচে প্রায় সব আসনই খালি ছিল, যা এক ক্রিকেট ভক্তর কাছে একটি বেদনাদায়ক দৃশ্য।
ভারত ও নিউ জিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় এই ধরনের দৃশ্যের পুনরাবৃত্ত হতে পারে, বিশেষ করে যেখানে বেশ কয়েকজন ‘সুপারস্টার’ ভারতীয় খেলোয়াড় দেশে ফিরে এসেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল আগে থেকেই সফরের অংশ ছিলেন না, এবং এখন টি-২০ সিরিজের নেতৃত্বে থাকা হার্দিক পান্ডিয়াও দেশে ফেরার বিমান ধরেছেন।
নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে এমসিজির দর্শকহীন অবস্থা সম্পর্কে জিজ্ঞা করা হলে তিনি বলেছেন, “আমি মনে করি এটি দেখতে দুর্ভাগ্যজনক ছিল, তবে এটা থেকে অনুষ্ঠিত হওয়া ক্রিকেটের পরিমাণও নির্দেশিত হচ্ছে। কারণ সন্দেহ নেই আইসিসি টুর্নামেন্টগুলো জনপ্রিয় এবং সেখানে প্রচুর ক্রিকেট হয়েছে। তাদের (অস্ট্রেলিয়া) বিশ্বকাপও ছিল। সুতরাং, তাদের দেশে অনেক কিছুই ছিল। সুতরাং, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ম্যাচগুলি, বিশেষত দ্বিপাক্ষিক সিরিজ, যতটা সম্ভব আরও প্রাসঙ্গিক হতে হবে,” তিনি বলেছিলেন।
নিয়মে পরিবর্তন এনে ওডিআই ক্রিকেটকে আকর্ষণীয় করে তোলার প্রস্তাব উইলিয়ামসনের
যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ওডিআই ক্রিকেট একটি বেদনাদায়ক মৃত্যুর দিকে যাচ্ছে কিনা, তখন উইলিয়ামসন মোটেই কূটনৈতিক ছিলেন না এবং তিনি বলেছেন, “এটা কঠিন, কিন্তু হ্যাঁ, এটা কোথাও স্থির হবে। আমি জানি না এটি দেখতে কেমন হবে। অনেক দলেই এখন এই মুহূর্তে দুটি দল। আমি জানি না এটি কোথায় স্থির হবে, তবে নিয়ম পরিবর্তন ইত্যাদির মত যে কোন প্রসঙ্গে এটিকে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে সর্বদা কথোপকথন চলুক।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর, বিশেষজ্ঞ এবং সমর্থকরা বিভাজিত অধিনায়কত্বের মডেলের বিষয়ে সোচ্চার ছিলেন। অন্যদিকে, টি-২০ ফর্ম্যাটে কিউয়ি অধিনায়কের ব্যক্তিগত পারফর্ম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে আগামী দিনে উইলিয়ামসনের পরিবর্তে ভিন্ন কোন অধিনায়ককে দেখা যেতে পারে নিউ জিল্যান্ডের টি-২০ দলের নেতৃত্বে।
অকল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। যথাক্রমে ২৫, ২৭ এবং ৩০ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজিত হবে।