মালিঙ্গার পরে দ্বিতীয় বোলার হিসেবে টি-২০ আন্তর্জাতিকে দুটি হ্যাট-ট্রিক নিলেন টিম সাউদি

ইনিংসের ২০তম ওভারে হ্যাট-ট্রিক করেন সাউদি

Tim Southee
Tim Southee. (Photo Source: Twitter)

অভিজ্ঞ পেসার টিম সাউদি মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে নিউ জিল্যান্ড ও ভারতের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি অসাধারণ হ্যাটট্রিক অর্জন করেন এবং এর ফলে তিনি দ্বিতীয় বোলার হিসেবে দুটি টি-টোয়েন্টি হ্যাট-ট্রিকের মালিক হয়েছেন।

ডেথ ওভারে দুরন্ত গতিতে রান করতে থাকা ভারত এক সময় ২০০-র বেশী রান করার জন্য প্রস্তুত ছিল। তবে সাউদির গুরুত্বপূর্ণ হ্যাট-ট্রিকটি নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া যেন ১৯১ রানের মধ্যে সীমাবদ্ধ থাকে। সেঞ্চুরি করা সূর্যকুমার যাদব ইনিংসের ২০তম ওভারে একটি বলও খেলতে পারেননি এবং ক্রিজের বিপরীত প্রান্ত থেকে তাঁকে একের পর এক উইকেটের পতন দেখতে হয়। 

২০১০-এর পরে টি-২০ আন্তর্জাতিকে টিম সাউদি আরও একটি হ্যাট-ট্রিক অর্জন করেছেন

প্রথম তিন ওভারে ২৯ রান দিয়ে একটিও উইকেট না পাওয়া সাউদি শেষ ওভার যখন করতে আসছেন তখন ১৯ ওভারে ভারতের স্কোর ১৮৬/৩। তার আগের তিন ওভারে ভারতীয় ব্যাটাররা, মূলত সূর্যকুমারের সৌজন্যে, মোট ৫৭ রান তুলেছিল এবং ইনিংসের শেষ ওভারেও বড় রান তোলার লক্ষ্যে ছিল। টিম সাউদির ওভারের শুরুতে প্রথম দুই বলে দুটি ডাবল নেন হার্দিক। তৃতীয় বলে ভারতীয় অলরাউন্ডার লং অফে জেমস নিশ্যামের হাতে ক্যাচ দিয়ে আউট হন।  

এরপর দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দর দুজনেই প্রথম বল ডাকে আউট হন। দীপক ফাইন লেগে এবং ওয়াশিংটন লং অনের ফিল্ডারের হাতে ক্যাচ জমা দেন। শেষ বলে ভুবনেশ্বর কুমার এক রান নেন। মাত্র পাঁচ রান দিয়ে একটি অনবদ্য ২০তম ওভার শেষ করেন সাউদি। তিনি তাঁর চার ওভারের কোটায় ৮.৫ ইকোনমি রেটে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। 

https://twitter.com/DaebakankitaF/status/1594249271326683142?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594249271326683142%7Ctwgr%5E847f6f6672aec058881d826a5885775b61f0b478%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2F

শ্রীলঙ্কার পেস আইকন লাসিথ মালিঙ্গার পর টিম সাউদি দ্বিতীয় বোলার হিসেবে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দুটি হ্যাট-ট্রিক করেছেন। এই লম্বা পেসার তাঁর প্রথম টি-টোয়েন্টি হ্যাট-ট্রিক অর্জন করেছিলেন ২০১০-এর ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে তাঁর তিন শিকার ছিল ইউনিস খান, মহম্মদ হাফিজ ও উমর আকমল।

এদিকে, এই হ্যাট-ট্রিকটির সৌজন্যে টিম সাউদি এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে বাকীদের চেয়ে বেশ কিছুটা এগিয়ে গেছেন। তাঁর এখন ১৩০টি উইকেট রয়েছে। এই তালিকার দ্বিতীয় স্থানটি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার এবং টি-টোয়েন্টি অধিনায়ক শাকিব আল হাসানের দখলে রয়েছে, যাঁর দখলে মোট ১২৮ উইকেট রয়েছে।

close whatsapp