নিউ জিল্যান্ড সিরিজে ডাক পাওয়ার পর শুভমন গিলের প্রশংসায় দীনেশ কার্তিক

Shubman Gill
Shubman Gill. (Photo Source: Twitter)

শেষ কয়েকমাস ধরে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন শুভমন গিল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ তেকে জিম্বাবোয়ে সফরে একদিনের ফর্ম্যাটে শুভমন গিলের পারফরম্।যান্স ছিল প্রশ্নাতীত। অবশেষে তাঁর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই বারতীয় দলে ডাক পেয়েছেন শুভমন গিল। সবকিছু ঠিকঠাক চললে েই সিরিজেই হয়ত বারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টিতে ্ভিষেকও হতে পারে শুভমন গিলের। তাঁকে নেিয়েই আশাবাদী আরেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।

শুভমন গিল যেভাবে িজের পারফরম্যান্স দেখিয়ে এগিয়ে চলেছেন, তাঁর থেকে ভারতীয় দল যে এখন অনেক বড় কিছু প্রত্যাশা করছে তা বলার অপেক্ষা রাখে না।  দীনেশ কার্কিতও তেমনটাই মনে করছেন। ভারতীয় দলের হয়ে ২০১৯ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভমন গিলের। যদিও শুরুটাখুব একটা ভালভাবে করতে পারেননি তিনি। প্রায় তিন বছর পর ফের ভারতীয় দলে ডাক পেয়েছেন শুভমন গিল। এবার সেই শুভমন গিলই সম্পূর্ণ নতুন রুপে।

নিউ জিল্যান্ড সিরিজেই টি টোয়েন্টিতে অভিষেক হতে পারে শুভমন গিলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে একদিনের সিরিজে দুর্ধর্ষ ফর্মে ছিলেন তিনি।  ইংল্যান্ড থেকে  জিম্বাবোয়ে, প্রকতিটি সফরেই শুভমন গিলের ব্যাটে ছিল রানের ছড়াছড়ি। জিম্বাবোয়ের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে কেরিয়ারের প্রথম সেঞ্চুরীটা পেয়েছিলেন তিনি। এবার সেই শুভমন গিল সুযোগ পেয়েছেন ভারতের টি টোয়েন্টি দলে। কয়েকমাস আগে শেষ হওয়া আইপিএলেও শুভমন গিল দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। সেজন্যই তাঁর থেকে যে বড়সড় কিছু প্রত্যাশা করছে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে দীনেশ কার্তিক জানিেয়েছেন, “তাঁকে নিয়ে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাঁকে ক্রমশ কথা বলেই চলি আমরা। আর তাঁকে নিয়ে এত আলোচনা থেকে একটা জিনিসই পরিষ্কার যে তাঁর থেকে আমরা অনেক বড়সড় কিছু প্রত্যাশা করছি। গুজরাত টাইটান্সের এওকজন স্তম্ভ তিনি। আইপিএলের মঞ্চে নিজের দক্ষতা যথেষ্ট বালভাবেই প্রমাণ করেছেন শুভমন গিল”।

এবারের আইপিএলের মঞ্চেই সকেলের নজর কেড়েছিলেন েই তারকা ক্রিকেটার। হার্দিক পান্ডিয়া গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক। সেখানেই হার্দিক পান্ডিয়ার ঠিক পরেই নিজের জায়গা করে নিয়েছিলেন শুভমন গিল। সম্প্রতি দেশের জার্সিতে তাঁর পারফরম্যান্স নিয়ে সকলেই বেশ উচ্ছ্বসিত। একদিনের ফর্ম্যাটেও শুভমন গিল কিন্তু নিজেকে প্রমাণ করেছেন। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েছেন শুভমন গিল।

প্রথম ম্যাচে যদিও বৃষ্টির জন্য মাঠে নামা হয়নি। এখনও অবশ্য দুটো ম্যাচ বাকি রয়েছে সিরিজের। সেখানেই শুভমন গিলের অভিষেক হয় কিনা সেটাই দেখার।

close whatsapp