সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে,পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া

Babar Azam and Shadab Khan
Babar Azam and Shadab Khan. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ সেমিফাইনাল লাইনআপ ঠিক হয়ে গেল। সুপার পর্বে গ্রুপ ওয়ান থেকে চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড, রানার্স হয়ে সেমিতে উঠেছে অস্ট্রেলিয়া। আর গ্রুপ টু-থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যোগ্যতা পেয়েছে পাকিস্তান, রানার্স হয়েছে নিউ জিল্যান্ড। ফলে সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। আর দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ নভেম্বর, বৃহস্পতিবার পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানই একমাত্র দল যারা সব কটা ম্যাচে জিতেছে। সেমিফাইনালে ওঠা বাকি তিনটি দল সুপার ১২ পর্বে একটি করে ম্যাচে হেরেছে।

গ্রুপ ওয়ানে সেমিফাইনালে ওঠার বিষয়টি ঠিক হয়েছে নেট রানরেটের ভিত্তিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা-তিনটি দলই ৫ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়িয়ে ছিল। কিন্তু নেট রানরেট ভাল থাকায় সেমিতে ওঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ টু-তে অবশ্য সোজা হিসেবেই পাকিস্তান ও নিউ জিল্যান্ড সেমিফাইনালে ওঠে। বিদায় নেয় ভারত, আফগানিস্তান। গ্রুপ টু-তে পাকিস্তান গ্রুপের ৫টা ম্যাচেই জেতে। নিউ জিল্যান্ড জেতে ৩টি-তে।

রবিবার গ্রুপ টু-এর দুটি ম্যাচের ফলাফল এমন দাঁড়ায়। দিনের প্রথম ম্য়াচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারায় নিউ জিল্যান্ড। কিউইদের এই জয়ে পরিষ্কার হয়ে যায়, এই গ্রুপ থেকে পাকিস্তান ও নিউ জিল্যান্ড সেমিফাইনালে উঠবে, আর ভারত বিদায় নেবে। দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭২ রানে উড়িয়ে দিয়ে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে।

টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল লাইনআপ

প্রথম সেমি: ১০ নভেম্বর, বুধবার: ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড (আবুধারি, সন্ধ্যা ৭.৩০টা)

দ্বিতীয় সেমি: ১১ নভেম্বর, বৃহস্পতিবার: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (দুবাই, সন্ধ্যা ৭.৩০টা)

ফাইনাল, ১৪ নভেম্বর: দুবাই, সন্ধ্যা ৭.৩০টা

সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে, পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া

close whatsapp