টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে উমরান মালিকের প্রশংসায় কেন উইলিয়ামসন
আপডেট করা - Nov 16, 2022 9:07 pm

আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে নিউ জিল্যান্ড। সেই সিরিজ শুরু হওয়ারক আগেই ভারতীয় দলের তরুণ ক্রিকেটার উমরান মালিকের প্রশংসায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর মতে আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলের একজন দক্ষ বোলার েহয়ে ওঠার ক্ষমতা রয়েছে এই তরুণ ক্রিকেটারের। বিশ্ব ক্রিকেটকে নিজের গতির গাপটে মুহ্ধ করেছিলেন উমরান মালিক। সেই উমরানকে নিয়েই এবার আশাবাদী নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের েহয়ে আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল উমরান মালিকের। সেইবছরই গতির দাপটে সকলের নজর কেড়েছিলেন তিনি। সেই সময় থেকেই সানরাইজারক্স হায়দরাবাদের নেতৃত্বে রয়েছেন কেন উইলিয়ামসন। তাঁকে অনেকটাই সামনে থেকে দেখেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক। আর সেই অভিজ্ঞচা থেকেই উমরান মালিককে নেিয়ে এমন প্রশংসা এবার কেন উইলিয়ামসনের গলায়। এমন পারফরম্যান্স দেখার পরই তিনি মনে করছেন যে ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলতে পারবেন তিনি।
নিউ জিল্যান্ড সফরেই ভারতীয় দলে এসেছেন উমরান মালিক
এবারের আইপিএলে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ছিলেন উমরান মালিক। ২০২২আইপিএলের মঞ্চে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকাতেও নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। এছাড়া তাঁর গতির দাপটে এবার হতবাক হয়েছিল সকলে। আইপিএলের মঞ্চে ১৫৭ কিমি বেগে বোলিং করতেও দেখা গিয়েছিল উমরান মালিককে। এরপর ভারতীয় দলেও ডাকে পেয়েছিলেন উমরান মালিক। যদিও সেখানে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি উমরান মলিক।
মাঝে বেশ কয়েকিন ভারতীয় শিবিরে দেখা যায়নি তাঁকে। এবারের নিউ জিল্যান্ড সফরেই ফের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন উমরান মালিক। এরপরই কেন উইলিয়ামসনের গলায় উমরান মালিকের প্রশংসা। তিনি জানিয়েছেন, “উমরান মালিক এখজন অস্ধারণ ক্রিকেটার। তাঁর সঙ্গে আমি আইপিএলের মঞ্চে একসঙ্গে খেলেছি। সেখানেই তাঁর পেসের দাপট দেখে বঝতে পেরেছি যে, তিনি একটি দলের জন্য কতটা বড় সম্পদ। এই মুহূর্তে তাঁকে আন্তর্ডাতিক মঞ্চে দেখে আমি আপ্লুত। সত্যিই তাঁর উথ্থান খুব ভালভাবেই হচ্ছে। আর আমার মনে হয় যখন কেউ ১৫০ কিমি বেগে বোলেং করতে পারে সেটা খুবই উচ্ছ্বাসের”।
আগাী ১৮ নভেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিে মাঠে নামবে ভারতীয় দল। ,েই ম্যাচেই উমরান মালিককে খেলানো হবে কিনা তা নিেয়ে অবশ্য এখনই কোনও নিশ্চয়তা নেই। এবারের আইপিএলে বল হাতে ২২টি উইকেট তুলে নেিয়েছিলেন েই তারকা ক্রিকেটার। শুধু তাই নয় ২০২২ সালের আইপিএলে তিনিই প্রথম পেসার হিসাবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন।