ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন কেভিন পিটারসন
আপডেট করা - Nov 11, 2022 10:12 pm

দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ কী জিততে পারবে ইংল্যান্ড। নাকি পাকিস্তান তাদের ঝুলিতে ভরবে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। এই নিয়েই এখন ক্রিকেট বিশ্বে আলোচনা তুঙ্গে। এমন পরিস্থিতিতেই ইংল্যান্ডকে নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসনের। তাঁর মতে যে পারফর্মযান্স দেখিয়ে ইংল্যান্ড ফাইনালে পৌঁছেছে, তাতেই পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নাকি ইংল্যান্ডেরই বেশী। পাকিস্তান জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে থাকলেও, এই ইংল্যান্ডকে হারানো কঠিন বলেই মনে করছেন কেভিন পিটারসন।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্চতান এবং ইংল্যান্ড, দুই দলই বহু অনিশ্চয়তা কাটিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছেছে। সেমিফাইনালের ভারতের বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ড। সেখানে এক সময় সকলে ভারতকে এগিয়ে রাখলেও, শেষপর্যন্ত বাজিমাত করেছিল ইংল্যান্ডই। ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড। আর এই পারফরম্যান্স দেখার পরই জস বাটলারদের দলকে নিয়ে আশার সুর শোনাযাচ্ছে কেভিন পিটারসনের গলায়। আগামী রবিবার ফাইনালের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড।
রবিবার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান
এবারের টি টোেয়েন্টি বিশ্বকাপে শুরুর দিকে সেভাবে না পারলেও, সময় যত এগিয়েছে ইংল্যান্ডের ওেপেনিং জুটে ততটা ভয়ঙ্কর হয়েছে। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে তো দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ইংল্যান্ডের ওপেনিং জুটি। জস বাটলার এবং অ্যালেক্স হেলসকে সাজঘরের রাস্তা দেখাতেই পারেনি ভারতীয় দলের বোলাররা। তাদের দাপটের সামনে মাথা নত করতে হয়েছিল ভারতীয় বোলারদের। ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের দুর্বলতার কথা রোহিত শর্মার মুখে শোনা গেলেও, শেষপর্যন্ত তা দেখা যায়নি।
এই প্রসঙ্গেই নিজের কলামে কেভিন পিটারসন লিখেছেন, “ইংল্যান্ড এইন মুহূর্তে সবকিছু থেকে আলাদা। তারা প্রতিটি জায়গাতেই একেবারে যোগ্য দেখাচ্ছে। ম্যাচ শুরুর আগে রোহিত শর্মা জানিয়েছিলেন যে তিনি ইংল্যান্ডের দুর্বলতা জানেন। কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না। ক্রিকেটটা আমিও কিছুটা বুঝি। সেখান থেকেই বুঝতে পারছি স্পিন, বোলিং থেকে ব্যাটিং সব জায়গাই কার্যত ঠিকঠাক হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইংল্যান্ডের কোনএওএ দুর্বলতা নেই বললেই চলে”।
সরাসরি না বললেও, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন কেভিন পিটারসন তা বলার অপেক্ষা রাখে না। ফাইনালে মার্ক উড খেলতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সেই জায়গায় ক্রিস জর্ডন যেভাবে পারফরম্যান্স দেখিয়েছেন, সেটা যে ইংল্যান্ডের কাছে বাড়তি পাওনা সেটাও বলার অপেক্ষা রাখে না। জর্ডনের পারফরম্যান্স দেখেও কিন্তু খুব খুশিহয়েছেন কেভিন পিটারসন।
অন্যদিকে ভারতের বিরুদ্ধে জস বাটলার ও অ্যালেক্স হেলসের সেই পার্টনারশিপ সকলেই দেখেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তারা কী করেন সেটাই এখন দেখার।