কোচ হিসেবে নেহরা ও অধিনায়ক হিসেবে হার্দিককে আনা হোক, পরামর্শ দ্রাবিড়ের সতীর্থের
ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যেতেই সমালোচনা ধেয়ে আসছে বর্তমান কোচ-অধিনায়কের প্রতি
আপডেট করা - Nov 11, 2022 3:19 pm

বৃহস্পতিবার (১০ই নভেম্বর) অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 সেমি-ফাইনালে ভারত দশ উইকেটের হতাশাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে। বিপর্যয়কর পরাজয় ভারতের বর্তমান স্কোয়াড ও ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। বিভিন্ন মহল থেকে পরিবর্তনের আহ্বান আসছে।
এশিয়া কাপ ২০২২-এ ফাইনালে পৌঁছতে না পারার সময় থেকেই সমালোচনার শিকার হওয়া অধিনায়ক রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি এবং ভারতের আইসিসি ট্রফি জয়ের ব্যর্থতা দীর্ঘায়িত হয়েছে। ব্যাটার হিসেবে রোহিত ছয় ইনিংসে একটি হাফ সেঞ্চুরিসহ মাত্র ১১৬ রান করেছিলেন পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে এবং তাঁর স্ট্রাইক রেট ছিল কেবল ১০৬.৪২।
ভারতের হারের পর অনেক ভারতীয় ভক্ত হ্যাশট্যাগ ‘স্যাক রোহিত’ দিয়ে টুইটার প্লাবিত হয়েছিল এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সমালোচনাও হয়েছিল। যুজবেন্দ্র চাহাল সমগ্র টুর্নামেন্টে একটিও ম্যাচে সুযোগ না পাওয়ায় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রচুর সমালোচনার মুখে পড়েছে।
দ্রাবিড়ের প্রাক্তন সতীর্থ হরভজন সিং ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের প্রশংসা করেছেন তাঁর দুর্দান্ত মস্তিষ্কের জন্য। তিনি পরামর্শ দিয়েছেন যে ভারতের এমন কাউকে দরকার যিনি সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, যেমন আশিস নেহরার মতো একজন।
আশিস নেহরার দুর্দান্ত ক্রিকেটীয় মস্তিষ্ক রয়েছে: হরভজন সিং
“শুধু অধিনায়কের ব্যাপার নয়। আপনি যদি এমন কাউকে আনতে পারেন যিনি সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এমন কেউ যে এই ফর্ম্যাট বোঝেন। রাহুল দ্রাবিড় আমার সহকর্মী ছিল এবং আমরা একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি, তার মস্তিষ্ক দুর্দান্ত। তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমি মনে করি আপনি যদি কোচ হিসেবে টি-টোয়েন্টি থেকে দ্রাবিড়কে সরিয়ে দিতে না চান তা হলে এমন একজনের সাহায্য নেওয়া হোক যিনি সম্প্রতি অবসর নিয়েছেন। আশিস নেহরার মতো কেউ একজন যার দুর্দান্ত ক্রিকেটীয় মস্তিষ্ক রয়েছে,” হরভজন ইন্ডিয়া টুডেকে বলেছেন।
“দেখুন গুজরাত টাইটান্সে সে কী করেছে। আশিস দলের তরুণদের উৎসাহিত করবে। এটা এমন কেউ হোক, যে সদ্য অবসর নিয়েছে,” হরভজন আরও উল্লেখ করেছেন।
হরভজন যে সম্ভাবনা ভেবে দেখতে বলেছেন তা হল টি-২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব হার্দিক পান্ডিয়ার কাঁধে তুলে দেওয়া। তিনি ভারতীয় অলরাউন্ডারকে বর্তমান দলের সেরা খেলোয়াড় হিসাবে অভিহিত করেছেন এবং বলেছেন যে তাঁর চেয়ে ভালো বিকল্প আর নেই।
“অধিনায়কত্বের জন্য, হার্দিক পান্ডিয়া আমার পছন্দ। তার চেয়ে ভালো বিকল্প নেই। সে দলের সেরা খেলোয়াড় এবং দলে তার মতো আরও খেলোয়াড় দরকার,” হরভজন যোগ করেছেন।