এই ভারতীয় দল থেকে অনেকেই অবসর নিতে পারেন বলে মনে করছেন সুনীল গাভাসকর
আপডেট করা - Nov 10, 2022 7:00 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও ব্যর্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নামলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দলষ কার্যত বলা চলে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইটাই যেন করতে পারেনি তারাষ জস বাটলার, অ্যালেক্স হেলসদের সামনে অসহায়ের মতো আত্মসমর্পনই করতে দেখা গিয়েছে ভারতীয় বোলারদের। ১০ উইকেটে ইংল্যান্ডের কাছে হারের পর থেকেই ভারতীয় দলের সমালোচনায় সরব হয়েছেন সকলে। এবার ভারতীয় দলের সিনি.র সদস্যদের নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যাত্রা শেষ। এরপরই বেশকিছু সিনিয়র ক্রিকেটাররা ভারতীয় টি টোয়েন্টি দল থেকে অবসর নেবেন বলেই মনে করছেন কিংবদন্তী প্রাক্তন বারতীয় ক্রিকেটার সুনীস গাভাসকর। যদিও কারোর নাম তিনি এই প্রসঙ্গে করেননি। তবূে সুনীস গাভা,করের ইঙ্গিত কাদের দিকে সেটা বেশ স্পষ্ট। তাঁর মতে এউ বিশ্বকাপের পরই ভারতীয় শিবির থেকে অবসর নিতে চলেছেন অেনেকে। একইসঙ্গে তিনি মনে করেন যে ভারতের ভবিষ্যত্ টি টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন হার্দিক পান্ডিয়া।
সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাত ধরে লড়াই করার মতো জায়গা পৌঁছেছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষরক্ষা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দলের বোলাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ভারতীয় দলকে উড়িয়ে এবারের টি্ টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারতীয় দল। এরপরই ভারতীয় দলের ববিষ্য নিয়ে মুখ খুলেছেন সুনীল গাভাসকর।
এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “প্রথমবারেই অধিনায়ক হিসাবে আইপিএলের মতো প্রতিযোগিতা চ্যাম্পিয়ন করিয়েছেন হার্দিক পান্ডিয়া। আর সেটাই তাঁকে ভবিষ্যতের অধিনায়ক হয়ে ওঠার দিকে এগিয়ে দিয়েছে। ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব উঠবে হার্দিক পান্ডিয়ার কাঁধে এবং বেশ কয়েকজন ক্রিকেটার অবসর নেবে। সেখানে এমন অনেক ক্রিকেটারই রয়েছে যাদের ৩০ বছর বয়স পেড়িয়ে গিয়েছে। আর সেজন্যই ভারতীয় টি টোয়েন্টি দলে নিজেদের জায়গা নিয়ে ভাবতে পারে তারা”।
এদিন প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল ১৬৮ রান। কিন্তু ভারতের বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জস বাটলার। আর তাদের ১৭০ রানের পার্টনারশিপে ভর করেই ভারতকে রীতিমত উড়িয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। এরপরই সুনীল গাভাসকেরর এমন মন্তব্য।