ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে দীনেশ কার্তিককেই এগিয়ে রাখছেন হরভজন সিং
আপডেট করা - Nov 10, 2022 11:12 am

দীর্ঘ ১৫ বছর পর কী ফের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল। তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। ভারতীয় দলের প্রথম একাদশ গড়া নিয়েই চলছে সবচেয়ে বেশী গুঞ্জন। এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে চর্চিত বিষয় হল প্রথম একাদশে ঋষভ পন্থ নাকি দীনেশ কার্তিক। এই দুজনের মধ্যে কোন তারকা ক্রিকেটারকে দেখা যাবে প্রথম একাদশে সেটাই এখনও পর্যন্ত সবচেয়ে বড় জল্পনা। সেই পরিস্থিতিতেই ঋষভ পন্থের থেকে প্রথম একাদশে দীনেশ কার্তিককেই এগিয়ে রাখছেন প্রকাক্তন ভারতীয় তারকা হরভজন সিং।
বৃহস্পকিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নামবে ভারচীয় দল। সেখানেই শেষপর্যনম্ত উইকেটকিপার ব্যাটার হিসাবে কাকে দেখাযাবে সেদিকেইতাকিয়ে রয়েছেন সকলে। শোনাযাচ্ছে এই ম্যাচে ঋষভ পন্থই নাকি এগিয়ে রয়েছেন। রাহুল দ্রাবিড়ের পছন্দও নাকি তিনিই। কিন্তু প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের মত অবস্যভিন্েন। তাঁর মতে এই ম্যাচে দীনেশ কার্তিককেই খেলানো উচিত্ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তাঁর অভিজ্ঞতার জন্যই কার্যত এমন কথা বলেছেন ভাজ্জি।
টি২০ বিশ্বকাপের বেশীরভাগ ম্যাচেই দীনেশ কার্তিককে খেলিয়েছে ভারতীয় দল
অএবারের টি টোয়েন্টি বিশ্পকাপের সুরু থেকেই ভারতীয় দলের প্রথম একাদশের সদস্য ছিলেন দীনেশ কার্তিক। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে সময়টা তাঁর একেবারেই ভাল যায়নিষ দেশের জার্সিতে শুরু থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেললেও, পান পাননি একটি ম্যাচেওষ শেষ ম্যচে বাংলাদেশের বিরুদ্ধে দীনেশ কার্তিককে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল ভারকতীয় টিম ম্যানেজমেন্ট। সেই জায়গাতে ঋষভ পন্থকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এই প্রসঙ্গে হরভজন সিং জানিয়েছেন, “আমার মনে হয় সেভাবে আমার কোনো পছন্দ নেই। রাহুল দ্রাবিড়ের সঙ্গেই যেতে হবে আমাকে। কারণ তিনি ঋষভ পন্থকে পছন্দ করেন, তবে আমি দীনেশ কার্তিককেই এগিয়ে রাখছি এই ব্যপারে। এটা একেবারেই সঠিক যে সেই ব্যাটিং পজিশনে ব্যাটিং করাটা যথেষ্ট কঠি একটা ব্যপার। কারণ ধোনি এবং যুবরাজ সি যেটা করতে পেরেছেন ,সেটাসকলে করতে পারবেন না। সেই ক্রিকেচারদের সঙ্গে দীনেশ কার্তিককে তুলনা করাটা একেবারেই ঠিক হবে না। অবশ্যই দীনেশ কার্তিক একজন অস্ধারণ ক্রিকেটার। নিজেকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি”।
২০০৭ সালের পর আর কখনোও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল। এবার ফের সেই সুযোগ এসেছে টিম ইন্ডিয়ার সামনে। ইংল্যান্ডকে হারাতে পারলেই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে ভারতীয় দল। এই ম্যাচের প্রথম একাদশ দেখার পাশাপাশি রোহিত শর্মার দিকেও তাকিয়ে থাকছে সকলে।