বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে দিতে চাননা জস বাটলার

Jos Buttler
Jos Buttler. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই চড়তে শরুু করেছে পারদ। একইসঙ্গে ভারত ও পাকিস্তান সেমিফাইনালে পৌঁছনোর পর থেকেই ক্রিকেট বিশ্ব জুড়ে সুর েহয়েগিয়েছে নতুন হিসাব নিকাশ। দীর্ঘদিন পর ফের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার আগ্রহেই রয়েছেন সকলে। এমন পরিস্থিতিতেই এবার বিরাট ইঙ্গিত ব্রিটিশ অধিনায়ক জস বাটলারের। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ফাইনাল হতে দেবেন না তিনি।

বুধবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামছে পাকিস্তকান। পরের দিনই বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ধারেভারে ভারতের থেকে এবারের বিশ্বকাপে ইংল্যান্ড খানিকটা পিছিয়ে থা্কেলও সেমিফাইনালের মঞ্চে যে ইংল্যান্ড ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। অন্তত ব্রিটিশ অধিনায়ক জস বাটলারের ইঙ্গিত তো তেমনই।

বৃহস্পতিবার সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড দ্বৈরথ

এবারের টি টোয়েন্টি বিশ্বরকাপে অনেকেই বারত বনাম পাকিস্তান ফাইনাল দেখার জন্য মুখিয়ে রয়েছে। ব্রিটিশ অধিনায়ক সেই আশাই পূরণ করতে দিতে চাননা।  সেমিফাইনালে ভারতীয় দলকে হারানোর জন্য মরিয়া েহয়ে রয়েছেন তিনি। সেইভাবেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগে জস বাটলারের মুখে তেমনই ইঙ্গিত। সেইসঙ্গেই ভুবনমেশ্বর কুমারের মোকাবিলা করতেও যে তিনি প্রস্তুত রেয়েছেন, সেই কথাও জানিয়েছে দিয়েছেন জস বাটলার।

ভারতের বিরুদ্ধে নামার আগে জস বাটলার জানিয়েছেন, সত্যি কথা বলতে কী টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভারকত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ একেবারেই দেখতে চাই না আমরা। সেজন্যই সেমিফাইনালের মঞ্চে নিজেদের যথাসর্বস্ব দিয়ে চেষ্টা করব যাতে বিশ্বকাপের ফাইনালে সেই ম্যাচ এবার দেখা না যায়।

মঙ্গলবারই রোহিত শর্মার প্রশংসা শোনা দিয়েছেল জস বাটলারের মুখে। প্রতিপক্ষকে সমীহ করলেও ইংল্যান্ড যে ভারতীয় দলকে ভয় পাচ্ছে না তা কার্যত স্পষ্ট। সেইভাবেই নিেজেদের তৈরিও করচে তারা। সেইসঙ্গে ইংল্যান্ড শিবিরে ফর্মে েরয়েছেন মার্ক উড, স্যাম কারাণরা। গত ম্যাচে বেন স্টোকসও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। এদিন ভারতের বিরুদ্ধেও যে ব্রিটিশ বাহিনীর ভরসা তারাই তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের ম়ঞ্চে ভারতের বিরুদ্ধে নিজেদের সেরাটাদিতে প্রস্তুত ব্রিটিশ বাহিনী।

অ্যাডিেলেডে বরাবরই ভারতীয় দলের পরিসংখ্যান ভাল। এবারও সেটাই বজায় রাখতে তারা পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp