ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে শর্টবল খেলার বিশেষ প্রস্তুতিতে হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Instagram)

২০০৭ সালের পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত।  ২০২১ সালে চূড়ান্ত ব্যর্থ হয়েই বিশ্বকাপ থেকে ফিরেছিল ভারতীয় দল। একবছর পর ফের বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ার মাটিতেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেমেছে টিম ইন্ডিয়া। সুপারক টুয়েলভে দুরেধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ইতিমধ্যে সেমিপাইনালেও পৌঁছে গিয়েছে তারা। এবার ভারতীয় দলের সামনে ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ। সেই ম্যাচে নামার আগেই বিশেষ প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক পান্ডিয়া। শর্ট বল খেলার প্রস্তুতিই চালাচ্ছেন হার্দিক পান্ডিয়া।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ বাদ দিলে কোনও ম্যাচেই কিন্তু সেভাবে সফল হতে পারেননি হার্দিক পান্ডিয়া। পাকিস্তান ম্যাচে অবশ্য বিরাট কোহলির সঙ্গে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এরপরের প্রতিটি ম্যাচেই কিন্তু সেভাবে হার্দিক পান্ডিয়াকে দেখা যায়নি। বরং প্রতিকটা ম্যাচেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গেই বিশ্বকাপের মঢ্চে তাঁর দুর্বলতাও দেখে ফেলেছেন সকলে। বারবারই শর্ট বলের বিরুদ্ধে খেলতে অসুবিধা হয়েছে হার্দিক পান্ডিয়ার।

পাকিস্তান ম্যাচ বাদ দিলে টি২০ বিশ্বকাপে কোনও ম্যাচেই রান পাননি হার্দিক পান্ডিয়া

এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে ভারকতীয় দল। সেখানেই ঘিরে দাঁড়াতে মরিয়া হার্দিক পান্ডিয়া। তাঁর বড় রান পাওয়াটাযে ভারতীয় দলের ওপর প্রভাব ফেলছে সেটাও ভালভাবেই বুঝতে পারছেন তিনি। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন ইংল্যান্ড ম্যাচের আগে।  সোমবারই অ্যাডিলেডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেই থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নিজের দুর্বলতার দিকেই বিশেষ নজর ভারতীয়দলের এই তারকা ক্রিকেটারের।

ইংল্যান্ড শিবিরেও রয়েছে তারকা বোলাররা। মার্ক উড, স্যাম কারাণদের মতো বোলাররা রয়েছে ইংল্যান্ড শিবিরে। আর অ্যাডিলিডের পিচে যারা তারা যে ভারতীয় দলের ব্যাটারদের দিকে এমন শর্ট বেলের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলাই বাহুল্য। সেইসঙ্গে মার্ক উড এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ গতিতে বোলিং করেছিলেন তিনি। স্যাম কারানও ছিলেন অসাধারণ ফর্মে। সেইমতো ভালভাবেই জানেন হার্দিক পান্ডিয়া। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন তিনি।

অ্যাডিলেডের পিচে এদিন দীর্ঘক্ষণ শর্ট বলের মোকাবিলা করতেই দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। স্ট্যান্ডবাইয়ে থাকা শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজদের নিেয়েই চলছে সেই প্রস্তুতি। সেমিফাইনালের মঞ্চে শর্ট বলের মোকাবিলা করাই যেন এখন একমাত্র চ্যালেঞ্জ হার্দিক পান্ডিয়ার। সেদিকেই এখন প্রধান নজর রয়েছে তাঁর। সেমিফাইনালের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া বড় রান করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp