চাপের মুহূর্তে খেলা প্রসঙ্গেই এবার মুখ খুললেন বিরাট কোহলি
আপডেট করা - Nov 5, 2022 2:15 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই এবার দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে ভারতীয় দলের তো বটেই বিশ্বকাপের মঞ্চেও সর্বোচ্চ রানের মালিক তিনি। শনিবারই ৩৪ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তার আগে বেশ খোশ মেজাজেই রেয়েছেন বিরাট কোহলি। শনিবারই ৩৪ বছরে পা দেলেন প্রাক্তন বারত অধিনায়ক। সেই দিনই ড্রেসিংরুমেরল পরিবেশ থেকে চাপের মুহূর্তে খেলার নানান পরিস্থিতি সম্বন্ধে জানালেন বিরাট কোহলি।
টি টোয়েন্টি বিশ্বকতাপের প্রথম ম্যাচ থেকেই এবার দুর্ধর্ষ ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তাঁর হাত ধরে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। আর তাতেই সাফল্য। ্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। শুধু তাই নয় শেষপর্যন্ত দাঁডিয়ে থেকে সেই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও সেই একই পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।
শনিবারই ৩৪ বছরে পা দিলেন বিরাট কোহলি
এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচেই আউট হয়েছেন বিরাট কোহলি। বাকি সবকটি ম্যাচেই কঠিন পরিস্তিতি থেকে দলকে টেনে তুলেছেন তিনি। সেই পরিস্থিতি প্রসঙ্গেই নিজের জন্মদিনে মুখ খুললেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপের ম়ঞ্চে তাদের লক্ষ্য থেকে চাপের মুহূর্তে তিনি কী মাথায় নিয়ে নামেন সেই সমস্ত প্রসঙ্গেই বেশ খোলামেলা মেজাজে এদিন বিরাট কোহলি। চাপের মুহূর্তে নিজের পারফরম্যান্স দিয়ে অন্যান্যদের চাপহীন রাখারই পরিক্পনা থাকে বিরাট কোহলির।
এই প্রসঙ্গে বিরাট কোহলি জানিেয়েছেন, “আমাদের দলে সকলেই য়থেষ্ট আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। আসল ব্যপারটাই হল খেলার দিনে চাপের মুহূর্তে কে কেমনভাবে নিজের পারফরম্যান্স দেখাচ্ছেন। বড় ম্যাচে চেষ্টা করার সঙ্গে এগিয়ে যেতে হবে। অন্যান্যদের চাপহীন করার চেষ্টা এবং প্রভাব রাখাটাই হল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়”।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই অন্যতম ইতিহাস গড়েছেন প্রকাক্তন ভারত অধিনায়ক। মহেলা জয়বর্দনেকে টপকে এখন বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক েহয়েছেন বিরাট কোহলি। শুদু তাই নয় ইতিমধ্যে এবারের বিশ্বকাপে তিনটি অর্ধশতরানও করে ফেলেছেন তিনি। এছাড়া এই মুহূর্তে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানেরও মালিক বিরাট কোহলি।
রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে পারলেই সোজাসুজি সেমিফাইনাল পাকা হয়ে যাবে টিম ইন্ডিয়ার। সেই লক্ষ্যেও যে বিরাট কোহলিই ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।