টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই আফগানিস্তানের নেতৃত্ব ছাড়লেন মহম্মদ নবি
আপডেট করা - Nov 4, 2022 8:53 pm

অস্ট্রেলিয়ার কাছে হারের পরই টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শেষ হয়েছে আফগানিস্তানের। আর সেই মঞ্চ থেকেই আফগানিিস্তান সমর্থকদের জন্য মন খারাপ করা বার্তা দিলেন মহম্মদ নবি। আফগানিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেন এবার মহম্মদ নবি। শুক্রবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল এবার আফগানিস্তান। সেখানে আফগান বাহিনী লড়াই করলেও শেষরক্ষাকরতে পারেনি অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচে ৪ রানে হেরে গিয়েছে এবার আফগানিস্তান।
এই হারের সঙ্গে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রাও শেষ হয়েছে আফগানিস্তানের। এবার অবশ্যো যোগ্যতা অর্জনের পর্বে নামতে হয়নি আফগানিস্তানকে। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভেই যাত্রা শুরু করেছিল তারা। আফগানিস্তানের গ্রুপেই ছিল এবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা মতো দল। কঠিন গ্রুপে লড়াইটাও যে কঠিন হবে তা বলার অপেক্ষা রাখে না। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান। শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে ৪ রানে হেরে গিয়েছে।
মহম্মদ নবির নেতৃত্বে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচে জেতেনি আফগানিস্তান
বিশ্বকাপের মঞ্চে দল চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরই কেরিয়ারের অন্যতম চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মহম্মদ নবি। প্রতিটি ম্যাচে লড়াই করেলও তারা জয় তুলে নিতে পারেনি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের একটা আশা অবশ্য জেগেছিল আফগানিস্তানের। রশিদ খান এগিন ২৩ বলে ৪৮ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন। কিন্তু শেষ ওভারে আর পারেননি। চেষ্টাটা করলেও শেষপর্যন্ত ৪ রানেই হারতে হয়েছে আফগানিস্তানকে। ম্যাচ শেষের পরই আফগানিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান েই তারকা ক্রিকেটার।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সকলকে সম্মান প্রদর্শন করেই জানাচ্ছি যে আফগানিস্তানের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছি আমি। এবং দল এবং টিম ম্যানেজমেন্টের প্রয়োজনে দেশের জার্সিতে নিজের খেলা চালিয়ে যাব আমি। সেই সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। যারা ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হওয়া সত্ত্বেও মাঠে এসেছিলেন এবং গোটা বিশ্বজুড়ে যারা আমাদের সমর্থন দেখিয়েছে”।
২০১৩ সালে প্রথমবার আফগানিস্তানের অধিনায়ক হয়েছিলেন মহম্মদ নবি। ২০১৫ সাল পর্যন্ত আফগানিস্তানের নেতৃত্বের দায়িত্ব সামলেছিলেন তিনি। তাঁক নেতৃত্বে সেই সময় ১৩টি একদিনের ম্যাচ এবং ১৬টি টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল আফগানিস্তান। দেশের জার্সিতে এই তারকা ক্রিকেটারের একদিনের ক্রিকেটে রান রয়েছে ৬০১ এবং টি টোয়েন্টিতে তাঁর রান রয়েছে ৪২২। মাঝে অবশ্য নেতৃত্বের দায়িত্ব ছে়ে দিয়েছিেন।
গত বিশ্বকাপের আগেই ফের আফগানিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব উঠেছিল মহম্মদ নবির ওপর। এবারের বিশ্বকাপেও তাঁর নেতৃত্বেই মাঠে নেমেছিল আফগানিস্তান। সেখানে দল ব্যর্থ হওয়ার পরই নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মহম্মদ নবির।