আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সেমিফাইনালে নিউ জিল্যান্ড

New Zealand win
New Zealand win. ( Image Source: twitter/blackcaps )

কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপসের পার্টনারশিপেই এদিন ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৫ রানে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসাবে কার্যত সেমিফাইনালে পৌঁছেগেল নিউ জিল্যান্ড। এই ম্যাচেও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন কেন উইলিয়ামসন। তাদের হাত ধরেই বিরাট রানে পৌঁছেছিল নিউ জিল্যান্ড। বাকিটা শেষ করলেন টিম সাউদি।  বল হাতে টিম সাউদির দুর্ধর্ষ পারফরম্যান্স। আর তাতেই বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিল নিউ জিল্যান্ড।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল নিউ জিল্যান্ড। ইংল্যান্ড ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত আর একটিও ম্যাচে হারেনি কিউইরা। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল নিউ জিল্যান্ড। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর জন্য  এই ম্যাচে জিততেই হত তাদের। সেখানেই ব্যাট হাতে জ্বলে উঠলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আর তাতেই সাফল্য।  আইরিশদের ৩৫ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে কার্যত নিজেদের জায়গা পাকা করে ফেলল নিউ জিল্যান্ড।

অর্ধশতরানেরপ ইনিংস খেলে নিউ জিল্যান্ডের জয়ের নায়ক কেন উইলিয়ামসন

আর নিউ জিল্যান্ডের এই জয়ের জন্য অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের চাপ খানিকটা হলেও বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক। শুরু থেকেই নিউ জিল্যান্ড ওপেনাররা কিন্তু বেশ আক্রমণাত্মক মেজাজেই চিলেন এদিন। ওপেনং পার্টনারশিপে ভর করেই অর্ধশতরানের দন্ডী টপকে গিয়েছিল নিউ জিল্যান্ড। ফিন অ্যালেন সাজঘরে ফিরে গেলেও মাঠে আসেন কেন উইলিয়ামসন। কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন কনওয়ে। সেখান থেকেই নিউ জিল্যান্ডের হাল ধরেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

৩৫ বলে এদিন ৬১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন কেন উইলিয়ামসন। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন  এদিন গ্লেন ফিলিপস। ৩৫ বলে ৬১ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৫টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। আর তাতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে কার্যত জয়ের রাস্তাটা পাকা করে ফেলেছিল নিউ জিল্যান্ড। নির্ধারিত ওভারে এদিন নিউ জিল্যান্ড করে ১৮৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরুটা ভালভাবে করতে পারলেও ঈশ সোধির হাত ধরেই আয়ারল্যান্ডের ওপেনিং পার্টনারশিপ ভেঙেছে নিউ জিল্যান্ড। এরপর থেকে আর কোনও ব্যাটারই কিউই বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। টিম সাউদি এবং মিচেল স্যান্টনারের অসাধারণ বোলিংয়ের সামনে আইরিশ ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আর তাতেই ১৫০ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

close whatsapp