দ্বিতীয় আইরিশ হিসেবে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে হ্যাট-ট্রিক করলেন জশ লিটল

চার ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন লিটল

Josh Little
Josh Little. (Photo Source: Twitter)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের সুপার ১২ ম্যাচে আইরিশ পেসার জোশুয়া লিটলের শেষ ওভারে আরও একটি স্মরণীয় মুহূর্ত প্রত্যক্ষ করা গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাট-ট্রিক দাবি করা দ্বিতীয় আইরিশম্যান হয়েছেন লিটল। বাঁ-হাতি পেসার প্রথম ইনিংসে তাঁর শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডেলিভারিতে পরপর তিনটি উইকেট নিয়ে এই বছরের টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করা দ্বিতীয় বোলার হয়েছেন।

অধিনায়ক কেন উইলিয়ামসন দ্রুত হাফ সেঞ্চুরি করে তাঁর ফর্ম ফিরে পেয়েছিলেন এবং বড় স্কোরের লক্ষ্যে ছিলেন। তবে ১৯তম ওভারে জশ লিটল তাঁর ইনিংসে অবসান ঘটান তাঁর ৬১ রানের স্কোরে। আইরিশ পেসার তখন পরের ডেলিভারিতে বিস্ফোরক অলরাউন্ডার জেমস নিশ্যামকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন। তিনি রিভিউ চাইলেও লাভ হয় না। এরপর মিচেল স্যান্টনারও একইভাবে আউট হন এবং তাঁর রিভিউয়ের সিদ্ধান্তও কাজে আসে না। পরপর তিনি উইকেট নিয়ে অসামান্য হ্যাট-ট্রিক করে লিটল নিউ জিল্যান্ডের রানের গতি কমানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

https://twitter.com/mr_innocent0613/status/1588408905977458688

লিটলের দেশের কার্টিস ক্যাম্ফার প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন। গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে চার বলে চার উইকেট নিয়ে নজির গড়েছিলেন তিনি। এই টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পান টি-২০ বিশ্বকাপ ২০২২-এ হ্যাট-ট্রিক করা প্রথম বোলার হয়েছিলেন।

হ্যাট-ট্রিক করার পরে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন জশ লিটল

২৩ বছর বয়সী হ্যাট-ট্রিকের পরে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, তিনি মনে করেন সামনে বাঁ-হাতি ব্যাটার থাকায় তিনি কিছুটা ভাগ্যবান ছিলেন এবং নিউ জিল্যান্ডের খাড়া করা লক্ষ্য তাড়া করার সম্ভাবনা সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী। তিনি মনে করেন যে টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর তাঁরা আরও একটি বড় দলকে পর্যুদস্ত করতে পারেন।

“আমি মনে করি বাঁ-হাতিদের সামনে বল সুইং করছিল, পরপর দুইবার এটি কার্যকর করতে চেয়েছিলাম এবং আমি এটি করতে পেরে ভাগ্যবান। শুরুতে আমি কিছুটা শর্ট বোলিং করেছিলাম, কিন্তু তারপর ফুল লেংথে করি। এই রান না তাড়া করার কোন কারণ নেই। আরও একটি অঘটনের অপেক্ষায়,” লিটল তাঁর অবিশ্বাস্য অর্জনের পরে ব্রডকাস্টারের সঙ্গে আলাপচারিতায় বলেছেন।

close whatsapp