কনিষ্ঠতম পেসার হিসাবে টি২০-তে ৫০টি উইকেটের মালিক শাহিন আফ্রিদি
আপডেট করা - Nov 3, 2022 5:39 pm

চোট সারিয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেই মাঠে ফিরেছিলেন শাহিন আফ্রিদি। শুরটা সেভাবে করতে না পারলেও, পাকিস্তানের সবচেয়ে গুরুতে্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠলেন শাহিন আফ্রিদি। আর তাতেই শাহিন আফ্রিকির মুকুটে নতুন মুকুট। টি টোয়েন্টি ফর্ম্যাটে কনিষ্ঠতম পেসার হিসাবে ৫০টি উইকেটের মালিক হলেন শাহিন আফ্রিদি। এদিন দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে একাই শেষ করে দিয়েছিলেন তিনি। আর তাতেই শাহিন আফ্রিদিকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সকলে।
বেশ কয়েকদিন ধরেই চোটের জন্য পাকিস্তানের হয়ে মাঠে নামতে পারছিলেন না শাবিন আফ্রিদি। এশিয়া কাপ শুর হওয়ার আগেই তাঁর পায়ে চোট লেগেছিল। সেই কারণেই দীর্ঘদিন পাকিস্তানের হয়ে মাঠেনামতে পারেননি তিনি। সেই চোটের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন পাকিস্তানের এই তারকা পেসার। সেই অভাব গোটা এশিয়া কাপেই বুঝতে পেরেছে পাকিস্তান। এশিয়া কাপেপ মাঝপথেই লন্ডনে নিজের চিকিত্সার জন্য চলে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুখবর এসেছিল পাকিস্তান শিবিরে।
ডিকক ও রাইলি রসোকে এদিন সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি
চোট সারিয়ে সুস্থ হয়ে এই বিশ্বকাপের মঞ্চেই ফিরেছিলেন তিনি। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুটাসেভাবে করতে পারেননি পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। কারণ ভারত এবং জিম্বাবোয়ে, দুটো দলের বিরুদ্ধেই হারতে হয়েছিল পাকিস্তানকে। সেই দুউ ম্যাচেই শাহিন আফ্রিদির ঝুলি ছিল একেবারে ফাঁকা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ুইকেট পেয়েছিলেন তিনি। যদিও শাহিন আফ্রিদিকে কিন্তু তাঁর চেনা মেজাজে একেবারেই দেখা যায়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ঘুরে দঁড়িয়েছেন তিনি।
এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানকে জিততেই হত। সেখানে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ১৮৫ রান। সেই ম্যাচেই বল হাতে অসাধারণ ফর্মে ছিলেন শাহিন আফ্রিদি। তাঁর প্রথম দুটো ওভারই কার্যত ম্যাচের চার্নিং পয়েন্ট ছিল তা বলা যেতেই পারে। দক্ষিণ আফ্রিকার দুই তারকা ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। প্রথমেই কুইন্টন ডিকক-কে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা বোলার। এরপরই প্রোটিয়াদের অন্যতম সেরা ব্যাটার রাইলি রসোকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন এই শাহিন আফ্রিদি।
রাইলি রসোর উইকেট নেওয়ার সঙ্গেই কেরিয়ারের অন্যতম রেকর্ড গড়ে ফেলেন শাহিন আফ্রিদি। ২২ বছর ২১১ দিনে টি টোয়েন্টি ফর্ম্যাটে ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এর আগে মহিলাদের ক্রিকেটেই এই রেকর্ড ছিল এলসি পেরির। রশিদ খান অবশ্য ১৯ বছর বয়সেই এই রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু পেসার হিসাবে শাহিন আফ্রিদিই প্রথম এই রেকর্ড গড়লেন।