ভারতের কাছে হারের পর একরাশ হতাশা ঝড়ে পড়ল সাকিব আল হাসানের গলা থেকে

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo Source: Twitter/T20 World Cup)

বাংলাদেশকে হারালেই ভারতের সামনে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা কার্যত খুলে যাবে। তেমনইউ এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশেরও একটা ক্ষীণ সম্ভাবনা থাকত। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। লড়াইটা সমানো সমানে চললেও শেষপর্যন্ত ভারতীয় দলের কাছে হেরেই এবারের মতো সেমিফাইনালে পৌঁছনের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। আর ম্যাচ শেষে সাকিব আল হাসানের গলা থেকে ঝড়ে পড়ল একরাশ হতাশা। ভারতের বিরুদ্ধে তীরে এসেও তরী ডোবাল চিত্রটা তারা এবারও বদলাতে পারল  না।

অ্যাডিলিডে একটা সময় এদিন ম্যাচের রাশ অনেকটাই বাংলাদেশের দিকে ছিল। কিন্তু ভারতীয় বোলারদের দুর্ধর্ষ কামব্যাকটাই সবকিছু বদলে দিয়েছিল। ৯ ওভারে ৮৫ রানের লক্ষ্যথাকলেও পাঁচরানেই ভারতের কাছে সেই ম্যাচে হেরে য়ায় বাংলাদেশ।আর সেই আফসোসটাই যেন এখনও কাটছে না তাদের।ম্যাচে সাকিব আল হাসান তো সেই কথা মেনেও নিয়েছেন। তার মতে ভারতের বিরুদ্ধে প্রতিবারই একেবারে কাছে এসেও শেষরক্ষা করতে পারে না তারা। এটাই তাদের হতাশা বাড়াচ্ছে।

ভারতের কাছে ৫ রানে হেরে গিয়েছে বাংলাদেশ

এদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই বিরাট কোহলি, লোকেশ রাহুল ও সূর্যককুমার যাদবদের দাপটের সামনে বাংলাদেশের বোলাররা মাথা নত করতে বাধ্য হয়েছিল। ১৮৪ রানের লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। ব্যাট হাতে এদিন বাংলাদেশও দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিল। একসময় ম্যাচ তো বাংলাদেশের দখলেই ছিল। কিন্তু লিটন দাসের সেই রান আউটটাই যে ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের কাছে হারের পর সাকিব আল হাসান জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে খেলার সময় এই গল্পটাই যেন একেবারে বদলায় না। ভারতের বিরুদ্ধে তীরে এসেও তরী ডুবল আমাদের। তবে এদিনের ম্যাচটা সত্যিই অসাধারণ ছিল। মাঠের সমর্থকরা যেমন ম্যাচ উপভোগ করেছেন, তেমনই আমারে দুটো দলই এদিনের ম্যাচ উপভোগ করেছি। ম্যাচে তো হার জিত থাকবেই। েই ম্যাচে লিটন দাস এঅসাধারণ পারফর্মযান্স দেখিয়েছেন। সম্ভবত এই জায়গায় এবার তিনিই সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। এদেন যেমন শুরুটা করেছিলাম, আমরা ভেবেছিলাম য়ে এই রান তাড়া করে জিততে পারব”।

এদিন ব্যাট হাতে ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে ছি্লেন লিটন দাস। তাঁর হাত ধরেই ৭ ওভারের মদ্যে ৬৬ রানে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। এরপরই বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। এরকপর শুরু হলে তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল আর ৮৫ রান। ওভার নির্ধারণ করা হয়েছিল ৯ ওভার। সেখানেই লোকেশ রাহুলের অসাধারণ থ্রোইংয়ে রান আউট হন  লিটন দাস। আর তাতেই ম্যাচের মোর ঘুরে গিয়েছিল। শেষপর্যন্ত ভারতের কাছে ৫ রানেই হেরে গিয়েছে বাংলাদেশ।

close whatsapp