অতীত নিয়ে ভাবছেন না বিরাট কোহলি, এই মুহূর্তের পারফর্ম্যান্সে আপ্লুত তিনি

Virat Kohli
Virat Kohli. (Photo by Cameron Spencer/Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের একের পর এক ম্যাচ, আর সেখানে নায়কের নাম বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপের শুর থেকেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন তিনি। এদিন বাংলাদেশের বিরুদ্ধেও বিরাট কোহলিই ভারতীয় দলের জয়ের অন্যচম প্রধান নায়ক। এখনও পরক্যন্ত চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই অপরাজিত তকমা অক্ষুন্ন রেখেছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর বিরাট কোহলি উচ্ছ্বসিত। অতীত েখন আর মনে রাখতে চাননা তিনি। এই পারফরম্যান্সের আনন্দেই মেতে রয়েছেন বিরাট।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৮২ রানের অনবদ্য ইনিংস সেকলেই দেখেছেন। সেইসঙ্গে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই বিরাট কোহলি রয়েছেন অসাধারণ ফর্মে। সেই ধারা বাংসাদেশের বিরুদ্ধেও ধরে রেখেছেন তিনি। ভারতের হয়ে এদিনও সর্বোচ্চ রানের িনিংস খেলেছেন প্রাক্তন বারত অধিনায়ক। ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন তিনি। লোকেশ রাহুল, সূরযকুমার যাদবরা রান পেলেও, বিরাট কোহলিকে দেখে সকলেই আপ্লুত।

বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি

গত কয়েকটা বছর ব্যাট হাতে একেবারেই ভাল যায়নি বিরাট কোহলির। তাঁকে নেিয়ে সেই সময়. সমানোচনাও খুব একটা কম হয়নি। কিন্তু মুখতে কোনও জবাব দেননি তিনি। অপেক্ষায় ছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপেই তাঁর ফর্মে ফেরার ঝলক সকলে দেখেছিল। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বিরাট ফর্মে রয়েছেন কোহলি। তাঁর ব্যাট থেকে শুধুই রানের ছড়াছড়ি এবার। এদিনই তো বিরাট কোহলি মহেলা জয়বর্দনে টপকে নতুন ইতিহাস লিখলেন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে।

এই প্রসঙ্গেই ম্যাচ শেষে বিরাট কোহলি জানিয়েছেন, “ম্যাচে খুব টানটান উত্তেজনা ছিল। যদিও এতটা ক্লোস ম্যাচ আমরা কখনোই চাইনি। ব্যাট হাতে এটা আমার কাছে আরও একটা ভাল দিন ছিল। আমি সবসময়ই নিজের একটা ইনিংস ধরে রাখতে চাইছিলাম। আমি যে সময় ব্যাটিং করতে গিয়েছলাম, সেই সময় ম্যাচে যথেষ্ট চাপ ছিল। তবে সেই বল যথেষ্ট ভালভাবেই লক্ষ্য করতে পারছিলাম। অতীত নিয়েকিছুই ভাবতে চাই না এখন। এই মুহূর্তে আমি খুবই ভাল জায়গায় রয়েছি। কোনওকিছুর সঙ্গেই তুলনায় যেতে চাই না”।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ খেলেই সর্বোচ্চ রানের মালিক হয়ে গিয়েছেন বিরাট কোহলি। মাঠে নামার সঙ্গেই যেন একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। এদিনও একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি। তাতেই সাফল্য। এবারের বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসাবে তিনটি অর্ধশতরানের মালিক ইতিমধ্যেই হয়ে গিয়েছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে এদিন যথেষ্ট হাড্ডহাড্ডি ম্যাচ হয়েছে ভারতীয় দলের। শেষ এওভার পর্যন্ত গড়িয়েছিল বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচ। সেখানেই শেষপর্যন্ত ৫ রানে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।

close whatsapp