শাকিব যাই বলে থাকুন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না দ্রাবিড়

অ্যাডিলেডে দুই দল মুখোমুখি হচ্ছে

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন যে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান যতই সম্প্রতি স্বীকার করুন যে দুই দলের মধ্যে আসন্ন ম্যাচ জেতার জন্য ভারত ফেভারিট, তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া যায় না। ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে শাকিব বলেছেন যে বাংলাদেশ “অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ জিততে আসেনি।” এ ছাড়া তিনি যোগ করেছিলেন যে তিনি জানেন যে বাংলাদেশ ভারতকে হারালে তা ‘অঘটন’ হিসেবে বিবেচিত হবে। ম্যাচের আগেই হাল ছেড়ে দেওয়ার মনোভাব প্রকাশিত হওয়ায় শাকিবের মন্তব্য নিয়ে ক্রিকেটীয় সম্প্রদায় আলোচনা শুরু করেছে।

“ভারত এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা এই ম্যাচে ফেভারিট নই এবং এখানে বিশ্বকাপ জিততেও আসিনি। আমরা ভারতকে হারালে সেটা হবে অঘটন এবং আমরা সেটা সম্বন্ধে অবগত। আমরা সেই অঘটনের লক্ষ্যেই নামছি,” শাকিব বলেছেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কখনও ভারতকে হারাতে পারেনি, তবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল বাংলা টাইগার্স। তবে এমএস ধোনির চাতুর্যে এক রানে হারতে হয় বাংলাদেশকে। তিন ম্যাচ খেলে দুটি জয় পাওয়া বাংলাদেশ এখনও সেমি-ফাইনালে যেতে পারে যদি তারা তাদের বাকি দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারাতে পারে।

এই সব ম্যাচে কে ফেভারিট তা বলা খুব কঠিন: রাহুল দ্রাবিড়

দ্রাবিড় উল্লেখ করেছেন যে বাংলাদেশ নিজেদের জন্য সম্মান অর্জন করেছে এবং মনে করিয়ে দিয়েছেন যে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ায় টুর্নামেন্টে যে কোন কিছু সম্ভব। তাঁর মতে টি-টোয়েন্টি ক্রিকেটে অল্প ব্যবধানই ঠিক করে দেয় জয় ও পরাজয়ের মধ্যে পার্থক্য, ফলে এখানে ফেভারিট বাছাই করা কঠিন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক আরও ব্যাখ্যা করেছেন যে বড় বাউন্ডারি ম্যাচগুলিকে হাড্ডাহাড্ডি করে তুলছে।

“আমরা তাদের অনেক সম্মান করি। আমি মনে করি তারা খুব ভালো দল। আমার মতে এই ফর্ম্যাট এবং এই বিশ্বকাপ সত্যিই আমাদের দেখিয়েছে যে কোন দলকেই হালকাভাবে নেওয়া যাবে না। আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে তা দেখিয়েছে,” হিন্দুস্তান টাইমস দ্বারা দ্রাবিড়কে উদ্ধৃত করা হয়েছে।

“২০ ওভার খেলার একটি সংক্ষিপ্ত ফর্ম্যাট। জয়-পরাজয়ের ব্যবধান কখনও কখনও ১২ রান, ১৫ রান হলেও, ব্যবধানটি আসলে মাত্র দুটি হিট। দুটি হিট এদিক থেকে ওদিক হয়ে গেলেই ম্যাচ বদলে যায়। তাই এটি ইতিমধ্যেই একটি সংক্ষিপ্ত ধরণের দ্রুত, উত্তেজনপূর্ণ ফর্ম্যাট। এই সব ম্যাচে কে ফেভারিট তা বলা খুব কঠিন,” দ্রাবিড় আরও যোগ করেছেন।

close whatsapp