নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, বিশ্রামে রোহিত, বিরাট

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Instagram)

জল্পনা একটা চলছিলই, অবশেষে সেটাই হল। সোমবারই নিউ জিল্যান্ড সফরের দল বেছে নিলেন ভারতীয় দলের নির্বাচকরা। রোহিত শর্মা নয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই নামবে ভারতীয় দল। বিরাকোহলি এবং রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হেয়েছে এই সিরিজ থেকে। একই দিনে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজের দলও। সেখানে অবশ্য রোহিত শর্মার নেতৃত্বেই নামেেবে টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগামী নভেম্বরে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ।

এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে ভারতীয় দল। সেই প্রতিযোগিতাই শেষ হবে আগামী ১৩ নভেম্বর। এরকপরই ভারতীয়দলের ঠাসা সূচী। সেই সময়ই রেয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ। এই বিশ্বকাপ চলাকালীনই শোনাযাচ্ছিল একটিগুঞ্জন।একটানা ম্যাচ খেলার ফলে নাকি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বোর্ডের কাছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেটি টোয়েন্টিসিরিজথেকে বিশ্রাম নেওয়ার আবেদন করেছিলেন। অবশেষে সেই কথাই রাখল ভারতীয় বোর্ড।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে শুরু হয়েছিল যে অধিনায়কত্বের ভার কার ওপর দেওয়া হবে। সেই সিদ্ধান্তও নিতে খুব একটা দেরী করলেন না চেতন শর্মারা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই নামতে চলেছে ভারতীয় দল। সোমবারই সেই দল বেছে নিলেন নির্বাচকরা। দীর্ঘদিন পর ভারচতের টি টোয়েন্টি দলে ফিরলেন শুভমন গিল। একইসঙ্গে উমরান মালিকও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন।

নিউ জিল্যান্ড সফরে ভারতের টি টোয়েন্টি স্কোয়াড

হার্দিক পান্ডিয়া (c)
ঋষভ পন্থ
শুভমন গিল
ঈশান কিষাণ
দীপক হুডা
সূর্যকুমার যাদব
শ্রেয়স আইয়ার
সঞ্জু স্যামসন
ওয়াশিংটন সুন্দর
যুজবেন্দ্র চাহাল
কুলদীপ যাদব
অর্শদীপ সিং
হর্ষল পটেল
ভুবনেশ্বর কুমার

একই দিনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও এরদিমের দলও নির্বাচন করে ফেললেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানে রোহিত শর্মার নেতৃত্বেই নামবে টিম ইন্ডিয়া। সামনের বছরই ঘরের মাঠে একদিের বিশ্বকাপে নামবে ভারতীয় দ। সেই কারণে এবার একদিনের ফর্ম্যাটের ওপরই বাডতি জোর দিচ্ছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি টোয়েন্টি দুটো সিরিজেই খেলবে ভারতীয় দল।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক)
কেএল রাহুল (সহ-অধিনায়ক)
শিখর ধাওয়ান
বিরাট কোহলি
রজত পাটিদার
শ্রেয়াস আইয়ার
রাহুল ত্রিপাঠী
ঋষভ পান্ত (উইকেটকিপার)
ঈশান কিষাণ (উইকেটকিপার)
রবীন্দ্র জাডেজা
অক্ষর প্যাটেল
ওয়াশিংটন সুন্দর
শার্দূল ঠাকুর
মহম্মদ শামি
মহম্মদ সিরাজ
দীপক চাহার
যশ দয়াল

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক)
কেএল রাহুল (সহ-অধিনায়ক)
শুবমান গিল
চেতেশ্বর পূজারা
বিরাট কোহলি
শ্রেয়াস আইয়ার
ঋষভ পান্ত (উইকেটকিপার)
কেএস ভরত (উইকেটকিপার)
রবিচন্দ্রন অশ্বিন
রবীন্দ্র জাডেজা
অক্ষর প্যাটেল
কুলদীপ যাদব
শার্দূল ঠাকুর
মহম্মদ শামি
মহম্মদ সিরাজ
উমেশ যাদব

একদিনের সিরিজে ভারতীয় দলে নতুন মুখ হিসাবে সুযোগ করে নিয়েছেন যশ দয়াল এবং রজত পাতিদার। এছাড়া ভারতীয় দলের টেস্ট স্কোয়াডেও রয়েছে বেশ কিছু চমক।

close whatsapp