তৃতীয় ম্যাচে নামার আগে বাবর আজম ও রিজওয়ানকে একহাত নিলেন মহম্মদ আমির

Mohammed Amir
Mohammed Amir. (Photo by Asif HASSAN / AFP) (Photo by ASIF HASSAN/AFP via Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান। গতবার অসাধারণ পারফর্ময়ান্স দেখালেও, এবার এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি পাকিস্তান। রবিবারই নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে পাক বাহিনী। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই পাকিস্তানের দুই সেরা তারকা ক্রিকেটার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে একহাত নিলেন মহম্মদ আমির। পাকিস্তানের বিশ্বকাপের মঞ্চে এমন পারফরম্যান্সের জন্য বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকেই দায়ী করছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতেরক বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে লড়াইটা হাড্ডহাড্ডি হলেও শেষরক্ষা করতে পারেনি পাকিস্তান। ভারতের কাছে হারতে হয়েছিল তাদের। একইরকমভাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপ্রত্যাশিত হার দেখা গিয়েছিল পাকিস্তানের। সেই হারের পর এখন বিশ্বকাপে টিকে থাকাই সবেচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে। সেইসঙ্গে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের পারফম্যান্স নিয়েও কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে সমালোচনার ঝড়। বিশেষ করে মহম্মদ আমির এবার একহাত নিয়েছেন এই দুই ক্রিকেটারকে।

বিশ্বকাপে পরপর দুই ম্যাচেই চুূড়ান্ত ব্যর্থ হয়েছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দুটো ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান, দুজনই। আর তার খেসারত যে এবার পাকিস্তানকে পরপর দুটো ম্যাচ হেরে দিতে হয়েছে তা বলার অপেক্ষা। দেশের এমন পারফরম্যান্স দেখার পরই মুখ খুলেছেন মহম্মদ আমির। তাঁর মতে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান  নিজেদের কমফোর্ট জোন থেকে বেড়িয়ে খেলতেই চাননা। নিজেদেরকে একটা জায়গাতেই সীমাবদ্ধ করে রেখেছে বলে মনে করছেন মহম্মদ আমির।

এঅ প্রসঙ্গে মহম্মদ আমির জানিয়েছেন, “এই সমস্তকিছু শুরু হয়েছিল মিসবা উল হক পাকিস্তানের কোচেের দায়িত্ব নেওয়ার পর। তিনিই মহম্মদ রিজওয়ানকে ওপেনার হিসাবে খেলিয়েছিলেন এবং ফাখর জামনকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে ফাখর জামনই ছিলেন টি টোয়েন্টিতে পাকিস্তানের ওপেনার। ভাল ক্রিকেটারদের যেকোনও জায়গাতেই খেলানো হোক না কেন তারা ভাল পারফরম্যান্স সেই জায়গাতেও দেখাতে পারবেন”।

প্রথম ম্যাচে ভারত এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ে। দুটো ম্যাচেই পাকিস্তানের ব্যাটিং চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছিল। ভারতের বিরুদ্ধে ১৫০ রানের গন়্ী টপকাতে পারকলেও জিম্বাবোয়ে বিরুদ্ধে কিন্তু পাকিস্তান তা করতে পারেনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ১৩১ রান। সেখানেই মাত্র ১২৯ রানে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচেও বাবর আজম থেকে মহম্মদ রিজওয়ান তো একেবারেই ব্যর্থ হয়েছিলেন। তারপর থেকেই এই দুই ব্যাটারকে নিয়ে সমালোচনা তুঙ্গে।

close whatsapp