ওয়েস্ট ইন্ডিজ করল ১৫৭ রান, হ্যাজেলউডের দাপট

Josh Hazlewood
Josh Hazlewood. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচটা খেলে ফেললেন ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইল। শনিবার আবুধাবিতে টি-২০ বিশ্বকাপে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ করল ১৫৭ রান। ইতিমধ্যেই চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্যারিবিয়ানরা। আজ নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেও তেমন কিছুই করতে পারলেন না গেইলরা। সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়াকে এই ম্যাচে জিততেই হবে। ওপেনার ক্রিস গেইল ৯ বলে ১৫ রানে আউট হন। অপর ওপেনার এভিন লুইস করেন ২৬ বলে ২৯ রান।

গেইলের আউটের পর ক্যারিবিয়ান ইনিংসে ধস নামে। নিকোলাস পুরান (৪), রোস্টন চেস (০), লুইস (২৯)-র আউটের পর ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭০ রান। এরপর ব্রাভো-পোলার্ড দলের ইনিংসকে সম্মানজবনক জায়গায় নিয়ে যান। পোলার্ড (৩১ বলে ৪৪) শেষের দিকে দারুণ খেলেন।

কেকেআর তারকা আন্দ্রে রাসেলের ৭ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসটা দলকে ১৫৭ রানে নিয়ে যান। প্রথম ওভারে ২০ রান দেওয়ার পর দারুণভাবে ফিরে এসে অজি পেসার জোস হ্যাজেলউড ৪ উইকেট নেন ৩৯ রান দিয়ে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নেন।

close whatsapp