রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ক্রিকেটার মদন লাল-এর
আপডেট করা - Oct 26, 2022 8:18 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রাটা ভারত জয় দিয়েই শুরু করেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি একা হাতেই ভারতকে জয়ের রাস্তায় এগিয়ে দিয়েছেন। কিন্তু গোটা ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স দেখলে কিন্তু খানিকটা হলেএ চিন্তা বাড়া স্বাভাবিক। প্রথম ম্যাচেবিরাট কোহলির হাত ধরে জিতলেও, আগামী ম্যাচের আগে বিশেষ বার্তা মদল লালের। রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকেই এবার পারফরম্যান্স দেখানোর বার্তা দিলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী তারকা মদল লাল।
বিশ্বকাপ তো বটেই, তার আগের সিরিজ গুলোতেই সেভাবে রানের মদ্যে দেখা যায়নি রোহিত শর্মাকে। এমনকী পাকিস্তানের বিরুদ্ধেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। আর তা দেখে যে অনেকেই বেশ চিন্তিত তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতি থেকেই রোহিত শরর্মাকে ব্যাট হাতে আরও একটু বেশী দায়িত্ব নেওয়ারই বার্তা দিচ্ছেন মদন লাল। একইসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপে লোকেশ রাহুলকেও ভাল পারফরম্যান্স করার পরামর্শ দিচ্ছেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল
বিশ্বকাপের মতো মঞ্চে একজন ক্রিকেটারের ওপর ভরসা করে যে কখনোই বিরাট সাফল্য আসবে না তা বলতে কোনও দ্বিধা নেই প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের। তাঁর মতে বিরাট কোহলি প্রথম ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেএও, প্রতি ্মযাচেই যে তিনি ভারতকে জেতাবেন, এমন ভাবনা না রাখাই উচিত্। সেই জায়গাতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের এগিয়ে আসা উচিত্। পাকিস্তানের বিরুদ্ধে অবশ্য এই দুই তারকা ক্রিকেটারই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন।
এই প্রসঙ্গেই মদন লাল জানিয়েছেন, “বিরাট কোহলির পারফরম্যান্স সেদিন অসাধারণ ছিল। এন ইনিংস আমি সত্যিই কখনও দেখিনি, কিন্তু বিরাট কোহলি যোে প্রতি ম্যাচেই ভারতকে জেতাবে এমন ভাবনাটাও রাখা উচিত্ নয়। বিশ্বকাপ সবসময়ই একটা বিরাট মঞ্চ। সেই প্রতিযোগিতা জেতানো কখনোই একজনের পক্ষে সম্ভব নয়”।
মদন লাল আরও জানিয়েছেন, “লোকেশ রাহুল এবং রোহিত শর্মাকেও এবার এগিয়ে আসতে হবে। প্রত্যেককেই এটা নিশ্চিত করতে হবে যে তারা তাদের সাধ্য মতো চেষ্টা করছেন এবং নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাচ্ছেন। প্রতিটি ম্যাচেই তবে আলাদা আলাদা জয়ের নায়ক দেখা যাবে”।
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর এবার ভারতীয় দলের সামনে রয়েছে নেদারল্যান্ডস। ধারেভারে তাদের থেকে এগিয়ে থাকলেও, এই ম্যাচ য়ে টিম ইন্ডিয়া একেবারেই হাল্কাভাবে নিচ্ছে না তা বেশ স্পষ্ট। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুল বড় রানে ফি্রতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।