পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফর্ম করে আইসিসির তালিকায় প্রথম দশের মধ্যে বিরাট কোহলি
আপডেট করা - Oct 26, 2022 4:03 pm

টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে ভারতীয় দল। সেখানেই প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। আর সেখানেই ভারতীয় দলের জয়ের প্রধান নায়ক বিরাট কোহলি। ৯০ হাজার সমর্থকের সামনে পাকিস্তানের বিরুদ্ধে এক অসাধারণ পারপরম্যান্স উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে তো সেরার উপহার পেয়েছিলেনই তিনি। সেইসঙ্গেই আইসিসির তরফেও ভরে গেল বিরাট কোহলির ঝুলি। দীর্ঘদিন পর ফের আইসিসির টি টোয়েন্টি ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে নিজের জায়গা করে নিলেন তিনি।
দীর্ঘদিন ধরেই দেশের জার্সিতে রানের মধ্যে ছিলেন না বিরাট কোহলি। তাঁকে নিয়ে সমালোচনাটাও ক্রমশই জোরদার হচ্ছিল। সেই পরিস্থিতিতেই এশিয়া কাপে প্রথম জবাবটা দিয়েছিলেন বিরাট কোহলি। যদিও বিরাট রকোহলির লক্ষ্য ছিল বিশ্বকাপের মঞ্চ। আর সেখানেই প্রথম ম্যাচ পাকিস্তানকে বেছে নেিয়েছনিলেন তিনি। এদিন পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে ছিল রানের ঝলক। তাঁর সামেই মাথা নত করতে বাধ্য হয়েছিলেন শাহিন আফ্রিদি থেকে হারিস রওফরা।
পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৪ নম্বর র্যাঙ্কিংয়ে ছিলেন বিরাট কোহলি। সেই র্যাঙ্কিং নিয়েই এবারের বিশ্বকাপে নেমেছিলেন বিরাট তোহলি। পাকিস্তানের বিরুদ্ধে একটা ইনিংসই তাঁর প্রাপ্তির ধুলি ভরে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের দুর্ধর্ষ ইনিস খেলেছিলেন বিরাট কোহলি। আর তাতেই আইসিসিরটি টোয়েন্টিতে ব্যাটারদের ক্রম তালিকায় ৯ নম্ূরে উঠে এসেছেন বিরাট কোহলি। আর এই সাফল্যে যে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়বে তা বলার বাহুল্য।
টি টোয়েন্টি বিশ্বকাপে টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই বল হাতে ভারতীয় বোলাররা দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল। অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া পাকিস্তান ব্যাটারদের শেষ করে দিয়েছিল। শেষপর্।ন্ত ১৫৯ রানেই থেমেছিল পাকিস্তান। ভারতের সামনে তখন সহজ লক্ষ্যই ছিল। কিন্তু ভারতও ব্যাটহাতে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি। শুরুতেই সাজঘরে ফিরে যান রোহিত শর্মা ও লোকেশ রসাহুল।
৩১ রানের মদ্যে ৪ উইকেট কুইয়ে ভারতীয় দলও বেশ চাপে পড়ে দিয়েছিল। সেখান থেকেই ভারতীয় েদকে সামাল দেওার কাজটা শুরু করেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেধে ভারতীয় দলের রান এগোনোর কাজটা শুরু করকেন তিনি। হার্দিকের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ করেন তিনি। সেইসহ্গে সময় যত এগিয়েছে ততই বিরাট কোহলিও এদিন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। আর শেষ দুই ওভারে পাকিস্তানের বোলাররা দেখেছিল বিরাট কোহলির ভয়ঙ্কর রুপ। শেষপর্যন্ত থেকেই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। আর তাতেই ক্রম তালিকায় ওপরে উঠলেন তিনি।