ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের নববর্ষের টেস্ট সরলো কেপ টাউনে
বাকি দুটি টেস্ট আয়োজিত হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়ানে
আপডেট করা - Dec 8, 2021 8:11 pm

৫ই নভেম্বর ক্রিকেট সাউথ আফ্রিকা কেপটাউনকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার নববর্ষের টেস্টের ভেন্যু হিসাবে নির্বাচন করেছে। সাধারণত মূল ভ্রমণসূচী অনুসারে জোহানেসবার্গে আয়োজিত হয় ওই টেস্ট। ১৭ই ডিসেম্বর থেকে ২৬শে জানুয়ারির মধ্যে নির্ধারিত সফরে ভারত তিনটি টেস্ট খেলবে, তারপরে খেলবে সমসংখ্যক ওডিআই এবং চারটি টি-টোয়েন্টি খেলবে।
ওয়ান্ডারার্স স্টেডিয়াম প্রাথমিকভাবে প্রথম এবং তৃতীয় টেস্টের আয়োজন করবে বলে ভেবে রাখা হয়েছিল। সেঞ্চুরিয়ান দ্বিতীয় টেস্টের আয়োজক হবে। যদিও জোহানেসবার্গের কঠোর জৈব-বাবল নিয়মের জন্য তৃতীয় টেস্টটি এখন কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে।
অতিথিদের আমন্ত্রণ জানানোর অপেক্ষায় রয়েছি – ফোলেতসি মোসেকি
“ভারতকে দক্ষিণ আফ্রিকায় স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত সিএসএ। এই সিরিজ ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পুনঃপ্রবেশের পর দক্ষিণ আফ্রিকার প্রথম ভারত সফরের ৩০তম বার্ষিকীকে উল্লেখযোগ্যভাবে চিহ্নিত করে,” সিএসএ-এর ক্রিকেট পরিচালক গ্রেম স্মিথ বলেছেন। তিনি আরো যোগ করেছেন, “এই সফর বিসিসিআইয়ের সাথে আমাদের অনন্য সম্পর্ককে নিশ্চিত করে।”
“এই সফরটি একটি গুরুত্বপূর্ণ মুহুর্তে আসছে। যখন ক্রিকেট সাউথ আফ্রিকা, বিশ্ববাসীর সাথে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উদযাপন করছে। বছরের পর বছর ধরে আমাদের ক্রিকেটীয় প্রচেষ্টায় সমর্থনের জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আমরা সত্যিই ভারতের কাছে ঋণী। আমরা মাঠের লড়াইয়ে ভারতকে টক্কর দেওয়ার জন্য আমাদের অতিথিদের আমন্ত্রণ জানানোর অপেক্ষায় রয়েছি,” সিএসএর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেতসি মোসেকি বলেছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের অংশ হিসেবে খেলা হবে টেস্ট সিরিজটি। ১১ই জানুয়ারী পার্লে ওয়ানডে সিরিজ শুরু হবে, ১৪ এবং ১৬ই জানুয়ারী কেপটাউনে পরবর্তী ম্যাচ দুটি আয়োজিত হবে। চারটি টি-টোয়েন্টি হতে চলেছে। ১৯ ও ২১শে জানুয়ারিতে প্রথম দুটি টি-টোয়েন্টি হবে কেপ টাউনে এবং ২৩ ও ২৬শে জানুয়ারিতে শেষ দুটি টি-টোয়েন্টি হবে পার্লে।
২০২০ সালের মার্চ মাসে একটি দ্বিপাক্ষিক সিরিজে দক্ষিণ আফ্রিকা ভারতের মুখোমুখি হয়েছিল। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল এবং তারপর ভারতে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সিরিজের বাকি ম্যাচগুলি বাতিল করতে হয়েছিল। বিসিসিআই পরে তিনটি টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ করার বিষয়টি নিশ্চিত করেছিল, কিন্তু কোভিড-১৯ মহামারী এবং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ব্যস্ততার কারণে সিরিজটি এখনও বাস্তবায়িত হতে পারেনি।
এদিকে, দক্ষিণ আফ্রিকার গ্রীষ্মে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হবে, যা আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হবে। সেঞ্চুরিয়নে ২৬শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বরের মধ্যে তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে।