কুশল মেন্ডিসের দাপুটে ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে যাত্রা শুরু শ্রীলঙ্কার

Kushal Mendis
Kushal Mendis. ( image source/Twitter )

কুশল মেন্ডিসের দুর্ধর্ষ ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে জয় দিয়েই সুপার টুয়েলভে যাত্রা শুরু শ্রীলঙ্কার। সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। তাদের দল ঘিরে যে এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। গ্র্প পর্বে শ্রীলঙ্কা শুরুটা সেভাবে করতে না পারলেও, সময় যত এগিয়েছে ততই যেন আক্রমণাত্মক হয়ে উঠছে তারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই নিেদের ফর্ম সকলকে বুঝিয়ে দিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আইরিশদের ৯ উইকেটে হারিয়ে অনেকটা এগিয়ে গেল শ্রীলঙ্কা বাহিনী।

প্রথম ম্যাচ হারের পর দলের টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন দাসুন শনাকা। সেই থেকেই ঘুরে দাঁড়ায়েছিল শ্রীলঙ্কার টপ অর্ডার। নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস দুরন্ত ফর্মে রয়েছেন। সেই ধারাই অব্যহত রাখলেন এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেও। আইরিশ বোলারদের বিরুদ্ধে এদিন ভয়ঙ্কর দাপট দেখালেন তিনি। তাঁর হাত ধরেই আয়ারল্যান্ডকে কার্যত বিধ্বস্ত করে সুপার টুয়েলভে যাত্রা শুরু করল শ্রীলঙ্কা।

৬৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরাও হয়েছেন কুশল মেন্ডিস

টস জিতে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান করারই লক্ষ্য ছিল এদিন আয়ারল্যান্জ ব্যাটারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার বোলারদের অত্যন্ত হিসাবী বোলিংই সব শেষ করে দিয়েছিল। আইরিশদের পল স্টার্লিং  এদিন রান পেলেও, বাকি কোনও আইরিশ ব্যাটার এদিন রান পাননি। সময় যত এগিয়েছে ততই আয়ারল্যান্ড ব্যাটারদের ওপর চাপ বাড়িয়েছিলেন মহিশ থিকসানা, ওয়ানিন্দু হাসারঙ্গারা। শেষপর্যন্ত মাত্র ১২৮ পানেই শেষ হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড।

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের মঞ্চে শ্রীলঙ্কার সামনে তখন সহজ লক্ষ্য। সেখানেই এদিন ব্যাট হাতে জ্বলে উঠলেন কুশল মেন্ডিস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার ওপেনিং পার্টনারশিপই জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। ৬৩ রানের ওপেনিং পার্টনারশিপ করেছিলেন কুশল মেন্ডিস  ধনঞ্জয় ডিসিলভা। ধনঞ্জয় ফিরে গেলেও, শ্রীলঙ্কার জিততে কোনও অসুবিধা হয়নি। পিচে একাই সামলে দিয়েছেন কুশল মেন্ডিস। শুরু থেকেই তিনি চিলেন দুর্ধর্ষ ফর্মে।

৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। সেখানেই শুরু থেকে তিনি ছিলেন আক্রণমাত্মক মেজাজে।  তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৫টি বাউন্ডারি এবং একটি ওভা্র বাউন্ডারি। আয়ারল্যান্ডের বোলারদের মাথা তুলে দাঁড়ানোর কোনওরকম সুযোগই দেননি এই তারকা ব্যাটার। এওকাই এগিন আইরিশদের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচ জয়ের নায়ক তিনি।  ৫ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

close whatsapp